জামায়াত আমিরের আগমন ও নেতা হত্যার বিচারে বসুরহাটে গণমিছিল

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমানের নোয়াখালী আগমনকে স্বাগত জানিয়ে এবং শেরপুরে জামায়াত নেতা মাওলানা রেজাউল করিম হত্যার বিচারের দাবিতে বসুরহাটে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে বসুরহাট পৌর এলাকায় এই মিছিলের আয়োজন করে স্থানীয় জামায়াতে ইসলামী।

আমিরের আগমনে উদ্দীপনা

আগামীকাল শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ৯টায় নোয়াখালী জেলা স্কুল মাঠে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডা. শফিকুর রহমান। তাঁর এই আগমনকে ঘিরে নোয়াখালীজুড়ে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। বৃহস্পতিবারের মিছিলে নেতাকর্মীরা আমিরের আগমনকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন।

নেতৃত্বে অধ্যক্ষ বেলায়েত হোসেন

মিছিলটির নেতৃত্বে ছিলেন নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ বেলায়েত হোসেন। মিছিলে কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।

হত্যায় বিচার দাবি

গণমিছিল পরবর্তী সমাবেশে বক্তারা শেরপুর-৩ আসনের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিমের নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান। নেতৃবৃন্দ বলেন, “এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় সাধারণ মানুষ রাজপথে কঠোর আন্দোলন গড়ে তুলবে।”

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *