বসুরহাট দারুননাজাত মাদ্রাসার অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি নোয়াখালীর বসুরহাট পৌরসভার ৫ নং ওয়ার্ডে অবস্থিত দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বিত প্রতিষ্ঠান ‘বসুরহাট দারুন নাজাত মাদ্রাসা’র অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৩১শে জানুয়ারি, শনিবার মাদ্রাসা অডিটোরিয়ামে অত্যন্ত চমৎকার পরিবেশে এই সভা সম্পন্ন হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব ও সঞ্চালনা মাদ্রাসার চেয়ারম্যান খাজা গিয়াস উদ্দিন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত … Read more

সানমুন ইংলিশ স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

রাশেদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ ময়মনসিংহের সানমুন ইংলিশ স্কুল (এসইএস)-এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার (৩১ জানুয়ারি) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের উদ্বোধন ও প্রধান অতিথি শনিবার সকালে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকার হলিসাইন্ড ইন্টাঃ স্কুলের অধ্যক্ষ লেঃ কর্নেল (অবঃ) মাকসুদুল হক। উদ্বোধনী বক্তব্যে তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি … Read more

দল অপরীক্ষিত ব্যক্তিকে মনোনয়ন দিয়েছে: হাসনা জসীমউদ্দিন মওদুদ

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি বিএনপির মনোনয়ন নিয়ে প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেছেন দলের প্রয়াত কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার মওদুদ আহমদের সহধর্মিণী ও আসিফ মওদুদ ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক হাসনা জসীমউদ্দিন মওদুদ। তিনি অভিযোগ করেন, দল তাঁকে বাদ দিয়ে একজন অপরীক্ষিত ব্যক্তিকে মনোনয়ন দিয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) সকালে নোয়াখালীর কোম্পানীগঞ্জে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মনোনয়ন নিয়ে … Read more

দলীয় শৃঙ্খলা ভঙ্গ: সেনবাগে কৃষক দলের ৫ নেতাকে বহিষ্কার

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে গিয়ে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার অভিযোগে সেনবাগ উপজেলা কৃষক দলের পাঁচ শীর্ষ নেতাকে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রীয় নির্দেশ অমান্য ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়। বহিষ্কৃত নেতারা হলেন: ১. রসূল আমিন (আহ্বায়ক, ডমুরুয়া ইউনিয়ন কৃষক … Read more

আমি আপনাদের ঘরের সন্তান: বগুড়ায় ভোট চাইলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক দীর্ঘদিন পর পৈতৃক ভিটা বগুড়ায় ফিরে আবেগাপ্লুত কণ্ঠে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “আমি আপনাদের ঘরের সন্তান তারেক বলছি। বহু বছর পর আপনাদের এলাকায় এসেছি। আগে যখন আসতাম, এলাকা ঘুরে আপনাদের সাথে কথা বলতাম, কাজ দেখতাম। আমি আবারও আপনাদের মাঝে ফিরে এসেছি।” আজ শনিবার বগুড়া থেকে সিরাজগঞ্জ যাওয়ার পথে ঢাকা-বগুড়া মহাসড়কের শাজাহানপুর উপজেলার … Read more

বিশ্ববাজারে সোনার বড় পতন: দেশে ভরিতে কমলো ১৫ হাজার টাকা

অর্থনীতি ডেস্ক বিশ্ববাজারে রেকর্ড উত্থানের পর হঠাৎ করেই কমতে শুরু করেছে সোনার দাম। গত সপ্তাহে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম ৫ হাজার ৫০০ ডলার ছাড়িয়ে ইতিহাস গড়লেও, মাত্র কয়েক দিনের ব্যবধানে তা ৪৩৪ ডলার ৪৫ সেন্ট কমে এখন ৪ হাজার ৮৯৩ ডলারে নেমে এসেছে। বিশ্ববাজারের এই বড় পতনের প্রভাবে দেশের বাজারেও সোনার দাম এক … Read more

ময়মনসিংহ কারাগার থেকে মুক্ত হওয়া সেই ৩ আসামি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ময়মনসিংহের কেন্দ্রীয় কারাগার থেকে জামিন ছাড়াই ‘ভুলবশত’ মুক্তি পাওয়া হত্যা মামলার তিন আসামিকে পুনরায় গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে টাঙ্গাইলের ঘাটাইল এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। র‍্যাবের সংবাদ সম্মেলন শুক্রবার (৩০ জানুয়ারি) বেলা ১১টার দিকে ময়মনসিংহস্থ নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান র‍্যাব-১৪-এর অধিনায়ক নয়মুল হাসান। তিনি জানান, … Read more

সেনবাগে ফসলি জমির টপসয়েল কাটার সময় ৩ ভেকু মেশিন জব্দ

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি নোয়াখালীর সেনবাগে রাতের আধাঁরে ফসলি জমি থেকে অবৈধভাবে মাটির টপসয়েল কাটার সময় তিনটি ভেকু মেশিন (এক্সক্যাভেটর) জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত সাড়ে ৮টা থেকে মধ্যরাত ১২টা পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে এই অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট … Read more

ঘোড়াঘাটে ধানের শীষের পথসভা জনস্রোতে পরিণত; ভোট চাইলেন ডা. শর্না

শাহ আলম,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দিনাজপুরের ঘোড়াঘাটে ধানের শীষের সমর্থনে আয়োজিত পথসভা ও জনসংযোগ কর্মসূচি এক বিশাল জনস্রোতে পরিণত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় ঘোড়াঘাট পৌর এলাকার নবমোড়ে অবস্থিত পুরাতন পৌর ভবন চত্বরে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। প্রধান অতিথির বক্তব্য পৌর বিএনপি মহিলা দলের আহ্বায়ক … Read more

কুড়িগ্রাম-২: হাতপাখা প্রতীক নিয়ে প্রচারণায় মাওলানা নুর বখত মিঞা

মোস্তাফিজার রহমান ( জাহাঙ্গীর) , কুড়িগ্রাম জেলা প্রতিনিধি আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কুড়িগ্রাম-২ আসনে নির্বাচনি হাওয়া বইতে শুরু করেছে। এরই ধারাবাহিকতায় ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা নুর বখত মিঞা ‘হাতপাখা’ প্রতীক নিয়ে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে ফুলবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন। মাঠে সক্রিয় হাতপাখার নেতাকর্মীরা … Read more

সেনবাগে শাপলাকলি প্রতীকের প্রার্থী সুলতান জাকারিয়ার প্রচারণা

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনে ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়েছেন ১০ দলীয় জোট ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত ‘শাপলাকলি’ প্রতীকের প্রার্থী সুলতান মুহাম্মদ জাকারিয়া। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত তিনি সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও বাজারে গণসংযোগ করেন। অফিস উদ্বোধন ও … Read more

ময়মনসিংহে বিভাগীয় পর্যায়ের ‘খেলার ডাক’ উদ্বোধন করলেন ফারাহ শাম্মী

রাশেদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ ময়মনসিংহের নারী ক্রীড়াঙ্গনকে আরও গতিশীল করতে বর্ণাঢ্য আয়োজনে ‘খেলার ডাক’ ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে ময়মনসিংহ নগরীর ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মিজ্ ফারাহ শাম্মী, এনডিসি। আয়োজক ও ব্যবস্থাপনা বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার … Read more