সাবেক পরিবেশকদের সাথে আইনি লড়াইয়ে ইউনিলিভার বাংলাদেশের বিজয়

নিজস্ব প্রতিবেদক

সাবেক পরিবেশক ‘মাসুদ অ্যান্ড ব্রাদার্স’ ও ‘অগ্রণী ট্রেডিং কর্পোরেশন’-এর দায়ের করা সালিশি মামলায় ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের পক্ষে চূড়ান্ত রায় দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত জেলা জজ আদালত-২ এই গুরুত্বপূর্ণ আদেশ প্রদান করেন।

মামলার প্রেক্ষাপট ও আদালতের পর্যবেক্ষণ

আদালত সূত্রে জানা যায়, ইউনিলিভার বাংলাদেশ কর্তৃক তাদের পরিবেশক নিয়োগ বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে উক্ত দুই প্রতিষ্ঠান ইনজাংশন (নিষেধাজ্ঞা) ও নতুন পরিবেশক নিয়োগ বন্ধের আবেদন জানিয়ে মামলা (নং ৪৩৬/২০২৫ ও ৪৩৭/২০২৫) দায়ের করেছিল। ২৯ জানুয়ারি শুনানিতে আদালত পর্যবেক্ষণে জানান, পরিবেশকদের আবেদনে কোনো যুক্তিসঙ্গত কারণ (মেরিট) নেই। ফলে আদালত মামলাগুলো খারিজ করে দেন।

বিভ্রান্তিকর তথ্য ও নথি গোপন

এর আগে ২৮ জানুয়ারি শুনানিকালে ইউনিলিভার বাংলাদেশ প্রমাণ করে যে, তাদের এই নিয়োগ বাতিল প্রক্রিয়া সম্পূর্ণ আইনানুগ এবং চুক্তির শর্ত মেনেই করা হয়েছে। ইউনিলিভার আদালতকে আরও অবহিত করে যে, পরিবেশকরা বিভিন্ন আদালতে মামলা দায়েরের সময় একাধিক গুরুত্বপূর্ণ নথি গোপন করেছেন এবং বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করেছেন। ইতিপূর্বে আইনগত গ্রহণযোগ্যতার অভাবে উক্ত পরিবেশকদের করা ঘোষণামূলক মামলাও (Declaration Suit) খারিজ হয়ে গিয়েছিল।

আইনি প্রতিনিধিত্ব

এই রায়ের ফলে ইউনিলিভার বাংলাদেশ আইনসম্মতভাবে নতুন পরিবেশকদের মাধ্যমে তাদের স্বাভাবিক ব্যবসায়িক কার্যক্রম চালিয়ে যেতে পারবে। আদালতে ইউনিলিভারের পক্ষে মামলা পরিচালনা করেন ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ আশিমব্যারিস্টার তানিম হোসেন শাওন। অপরদিকে পরিবেশকদের পক্ষে ছিলেন অ্যাডভোকেট ওমর ফারুক (ফারুকী) ও ব্যারিস্টার আবির আব্বাস।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *