রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৬ সালের ১৬ জানুয়ারি ভর্তি পরীক্ষা
নিজস্ব প্রতিবেদক, ঢাকা।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অংশ নিতে লাইন করে পরীক্ষাকেন্দ্রে ঢুকছেন শিক্ষার্থীরাফাইল ছবি:
২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য দেশের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) তাদের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে। দেশের অন্যতম এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ১৬ জানুয়ারি থেকে।
আজ সোমবার (৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভর্তি উপ-কমিটির এক বৈঠকে এই তারিখ ঘোষণা করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব।
