মাদারগঞ্জে তিন দিনব্যাপী ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’ কর্মসূচির সমাপনী

আনিছুর রহমান আইয়ুব, মাদারগঞ্জ প্রতিনিধি

সাংস্কৃতিক অনুষ্ঠান ও বর্ণাঢ্য পুরস্কার বিতরণের মধ্য দিয়ে জামালপুরের মাদারগঞ্জে তিন দিনব্যাপী ‘নজরুল বর্ষ ২০২৬–২০২৭’ কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি ঘটেছে। গত শনিবার (৪ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচির পর্দা নামে।

সমাপনী ও পুরস্কার বিতরণ

মাদারগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী। নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

অতিথিদের উপস্থিতি

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হাবিবুর রহমান এবং মাদারগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর।

এছাড়া মাদারগঞ্জ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় সর্বস্তরের মানুষ ও শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ সমাপনী এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে নজরুলের কর্মময় জীবন ও সৃজনশীলতা নিয়ে আয়োজিত আলোচনা সভায় বক্তারা জাতীয় কবির অসাম্প্রদায়িক চেতনার ওপর গুরুত্বারোপ করেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *