স্কুলে ভর্তিতে লটারির ফল প্রকাশ শুরু, শিক্ষার্থীরা পাবে যেভাবে

শিক্ষা ডেস্ক

দেশের সরকারি ও বেসরকারি বিদ্যালয়ে ২০২৬ শিক্ষাবর্ষে প্রথম থেকে নবম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির ডিজিটাল লটারির ফল আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) প্রকাশ করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) জানিয়েছে, সকাল ১১টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে লটারি কার্যক্রম শুরু হয়।

প্রকাশিত ডিজিটাল লটারির ফল স্কুলের প্রধান, অভিভাবক ও শিক্ষার্থীরা gsa.teletalk.com.bd ওয়েবসাইটে নির্ধারিত আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ডাউনলোড করতে পারবেন।

ফল জানার পদ্ধতি

শিক্ষার্থীরা নিচের ধাপগুলো অনুসরণ করে লটারির ফল জানতে ও ডাউনলোড করতে পারবে:

  • ১. ব্রাউজারে যান: gsa.teletalk.com.bd
  • ২. নির্দিষ্ট আইডি ও পাসওয়ার্ড দিন।
  • ৩. ‘Result Download’ অপশনে ক্লিক করুন।
  • ৪. লটারিতে নির্বাচিত হলে প্রদর্শিত পৃষ্ঠা থেকে ফল ডাউনলোড করা যাবে।

মাউশির বুধবার জারি করা চিঠিতে জানানো হয়, মহানগরী ও জেলার সদর উপজেলা পর্যায়ের সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ ডিজিটাল লটারির মাধ্যমে সম্পন্ন হবে। ডাউনলোডকৃত ফল পাওয়ার পর প্রতিষ্ঠান প্রধানরা সংশ্লিষ্ট জেলা ও উপজেলা ভর্তি কমিটির সভাপতি বরাবর ইমেইল পাঠিয়ে মাউশিকে অবহিত করবেন।

আবেদনের পরিসংখ্যান

মাউশির তথ্য অনুযায়ী, ২০২৬ শিক্ষাবর্ষে মোট ৪ হাজার ৪৮টি সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রথম থেকে নবম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে।

প্রতিষ্ঠানের ধরনমোট সংখ্যাশূন্য আসনমোট আবেদনপছন্দক্রম
সরকারি স্কুল৬৮৮টি১ লাখ ২১ হাজার ৩০টি২ লাখ ৬০ হাজার ২৪৪ জন৩ লাখ ৭৫ হাজার ৭২৮টি
বেসরকারি স্কুল৩ হাজার ৩৬০টি১০ লাখ ৭২ হাজার ২৫১টি৯৮ হাজার ৭৬২ জন১ লাখ ৮০ হাজার ৮৬২টি

উল্লেখ্য, গত ২১ নভেম্বর থেকে অনলাইনে ভর্তির আবেদন নেওয়া হয়েছে। লটারিতে নির্বাচিতরাই ভর্তির সুযোগ পাবেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *