রায়পুরায় আ.লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসেন গ্রেপ্তার
সাদ্দাম উদ্দীন রাজ, নরসিংদী জেলা প্রতিনিধি

নরসিংদীর রায়পুরা উপজেলার মহেশপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ফরহাদ হোসেন চাঁন মিডিয়াকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
গত শনিবার (১ আগস্ট) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার মহেশপুর ইউনিয়নের ঝাউকান্দি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আদালতের পরোয়ানায় গ্রেপ্তার
রায়পুরা থানা পুলিশ সূত্রে জানা গেছে, তাঁর বিরুদ্ধে পূর্বে দায়ের হওয়া একটি মামলায় আদালতের পক্ষ থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। উক্ত ওয়ারেন্টের ভিত্তিতেই গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঝাউকান্দি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান—
”পূর্বে দায়ের হওয়া একটি মামলায় বিজ্ঞ আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতেই অভিযান চালিয়ে মহেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ হোসেন চাঁন মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে সোপর্দ করা হবে।”
