‘বেস্ট ট্যুরিজম প্রমোশন ইন মিডিয়া’ ক্যাটাগরিতে টিটা অ্যাওয়ার্ড পেল এভিয়েশন এক্সপ্রেস

নিজস্ব প্রতিবেদক দেশের পর্যটন খাতে গণমাধ্যমের মাধ্যমে অসামান্য ও ধারাবাহিক অবদানের স্বীকৃতিস্বরূপ মর্যাদাপূর্ণ “টোয়াব ইন্টারন্যাশনাল ট্যুরিজম অ্যাওয়ার্ড (টিটা) ২০২৬” (TITA) পুরস্কার অর্জন করেছে বিমান ও পর্যটন বিষয়ক বিশেষায়িত শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ‘এভিয়েশন এক্সপ্রেস’। রবিবার (১৭ মে ২০২৬) সন্ধ্যায় রাজধানীর পাঁচতারকা হোটেল শেরাটন ঢাকায় ট্যুর অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) আয়োজিত এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির … Read more

ফুলবাড়ীতে পরিবেশবাদী সংগঠন গ্রীন ভয়েসের নতুন কমিটি গঠন

মোস্তাফিজার রহমান (জাহাঙ্গীর), কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ‘যুবরাই লড়বে, সবুজ পৃথিবী গড়বে’— এই দীপ্ত স্লোগানকে ধারণ করে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠন ‘গ্রীন ভয়েস’-এর ২০২৬ সালের নতুন উপজেলা কমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় ও কলেজপড়ুয়া তরুণ শিক্ষার্থীদের নিয়ে পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধি ও সংরক্ষণে উদ্বুদ্ধ করতে সংগঠনটি দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। ২০০৫ সালের ১৮ … Read more

বীর মুক্তিযোদ্ধা জিয়াউল হক জিয়ার জানাজায় জনতার ঢল

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, চরকাঁকড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা জিয়াউল হক জিয়ার প্রথম জানাজা নামাজে মানুষের ঢল নেমেছে। তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে রাজনৈতিক সহকর্মী, শুভাকাঙ্ক্ষী, আত্মীয়স্বজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ জানাজায় অংশ নেন। রবিবার (১৭ মে ২০২৬) বিকেলে কোম্পানীগঞ্জ সরকারি কলেজ মাঠে … Read more

ঘোড়াঘাটে নিজ বাড়ি থেকে বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার, হত্যা নাকি আত্মহত্যা নিয়ে রহস্য

শাহ আলম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি দিনাজপুর জেলার ঘোড়াঘাট পৌর এলাকায় নিজ বাড়ি থেকে শাহ আলম (৬০) নামে এক বৃদ্ধ কাঠমিস্ত্রির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৭ মে ২০২৬) ভোরে পৌর এলাকার দক্ষিণ নয়াপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনাটি নিয়ে স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র রহস্য ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত শাহ আলম দক্ষিণ নয়াপাড়া গ্রামের … Read more

সেনবাগে মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত: মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের ডাক

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি নোয়াখালীর সেনবাগ উপজেলায় মাদকবিরোধী সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে “মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে করণীয় নির্ধারণ” শীর্ষক এক গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে রবিবার (১৭ মে ২০২৬) সকালে সেনবাগ উপজেলা পরিষদ হলরুমে এ সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা … Read more

কুড়িগ্রামে চীনা নাগরিকের সঙ্গে বাংলাদেশি তরুণীর বিয়ে, এলাকায় তোলপাড়

মোস্তাফিজার রহমান (জাহাঙ্গীর), কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ঢাকার সাভারে ঘুরতে গিয়ে পরিচয়, এরপর প্রেম—আর সবশেষে হাজার মাইলের সীমানা পেরিয়ে শুভ পরিণয়। ৫৯ বছর বয়সী চীনা নাগরিক আন হুং হোয়েই ও কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার মোর্শেদা আক্তার নামের এক তরুণীর ভালোবাসার গল্প এখন পুরো জেলায় টক অব দ্য টাউন। পরিচয়ের মাত্র চার মাসের মাথায় ভালোবাসাকে পূর্ণতা দিতে সুদূর … Read more

বিস্ফোরক তথ্য: পাহাড়ে সশস্ত্র তৎপরতায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র দিপেন চাকমা!

জাহিদ হাসান পার্বত্য চট্টগ্রামে সক্রিয় সশস্ত্র সংগঠন সন্তু লারমা সমর্থিত জনসংহতি সমিতির (জেএসএস) এক প্লাটুনের নেতৃত্ব দিচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক শিক্ষার্থী দিপেন চাকমা ওরফে দীঘোল। ভারতের মিজোরামে সশস্ত্র প্রশিক্ষণ শেষে দেশে ফিরে তিনি বর্তমানে পাহাড়ে নিয়মিত সামরিক অপারেশনে নেতৃত্ব দিচ্ছেন বলে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি এই সশস্ত্র কমান্ডারের … Read more

কোম্পানীগঞ্জে বাড়ি নির্মাণে বাধা ও ১০ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগ

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বসতবাড়ি নির্মাণকে কেন্দ্র করে চাঁদা দাবি, হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। শনিবার (১৬ মে ২০২৬) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার চরহাজারী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আব্বাস মজুমদার বাড়িতে এই ঘটনা ঘটে। ঘটনাটিকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ ভুক্তভোগী জয়নাল আবদীনের স্ত্রী … Read more

কুড়িগ্রামে সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজির হোসেনের জানাজা অনুষ্ঠিত

মোস্তাফিজার রহমান (জাহাঙ্গীর), কুড়িগ্রাম জেলা প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবং কুড়িগ্রাম জেলা বিএনপির অন্যতম সদস্য, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোঃ নজির হোসেন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (১৬ মে ২০২৬) দিবাগত রাত আনুমানিক ৩টায় নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ … Read more

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বোরো ধান কাটা-মাড়াইয়ে কৃষকদের চরম ভোগান্তি

মোস্তাফিজার রহমান (জাহাঙ্গীর), কুড়িগ্রাম জেলা প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় চলতি মৌসুমে ইরি-বোরো ধানের বাম্পার ফলন হলেও বৈরী আবহাওয়া, তীব্র শ্রমিক সংকট এবং বাজারে ধানের ন্যায্য মূল্য না পাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় কৃষকরা। ফসলের ভালো ফলনেও তাই চাষিদের মুখে হাসির বদলে লোকসানের দুশ্চিন্তা দেখা দিয়েছে। রেকর্ড আবাদ ও উৎপাদন খরচ উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা … Read more

কবিরহাটে রাষ্ট্রীয় মর্যাদায় দুই বীর মুক্তিযোদ্ধার শেষ বিদায়

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি নোয়াখালীর কবিরহাট উপজেলায় একই দিনে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হয়েছে জাতির দুই শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাকে। শুক্রবার (১৫ মে ২০২৬) পৃথকভাবে ‘গার্ড অব অনারের’ মাধ্যমে তাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। রাষ্ট্রীয় সম্মান ও শ্রদ্ধা রাষ্ট্রের পক্ষ থেকে দুই বীর মুক্তিযোদ্ধাকে শেষ সম্মান জানান কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা পূদম … Read more

ঘোড়াঘাটে কৃষক ও কৃষাণীদের নিয়ে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ কর্মশালা অনুষ্ঠিত

শাহ আলম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা কৃষি অফিসের আয়োজনে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স’ (পার্টনার) প্রকল্পের আওতায় দিনব্যাপী সেমিনার, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে ২০২৬) দিনব্যাপী এই কর্মসূচিতে উপজেলার বিভিন্ন এলাকার কৃষক-কৃষাণীরা অংশগ্রহণ করেন। র‍্যালি ও বিষমুক্ত ফলের স্টল পরিদর্শন সকাল ১১টায় উপজেলা … Read more