চার্জার ও পাওয়ার ব্যাংক ছাড়াই বান্দরবানে ট্র্যাকিং: ২ দিন পরও রিয়েলমি সি১০০-এ ৪০% ব্যাটারি!

​প্রযুক্তি ডেস্ক

স্মার্টফোন ব্র্যান্ড ‘রিয়েলমি’ ইউল্যাব অ্যাডভেঞ্চার ক্লাবের সাথে যৌথ উদ্যোগে বান্দরবানের দুর্গম পাহাড়ি ট্রেইলে এক রোমাঞ্চকর চ্যালেঞ্জের মাধ্যমে তাদের নতুন ডিভাইস ‘রিয়েলমি সি১০০’-এর ব্যাটারি পারফরম্যান্স ও স্থায়িত্ব (ডিউরেবিলিটি) পরীক্ষা করেছে। দুই দিন ও দুই রাতের দীর্ঘ ট্র্যাকিং অভিযানে কোনো ধরনের চার্জার বা পাওয়ার ব্যাংক ছাড়াই ফোনটি ব্যবহার করা হয়। অভিযান শেষেও ফোনটিতে ৪০ শতাংশ ব্যাটারি অবশিষ্ট ছিল।

​গত ২৭ থেকে ২৯ সেপ্টেম্বর পরিচালিত ‘রিয়েলমি সি১০০ – ইউল্যাব অ্যাডভেঞ্চার বান্দরবান চ্যালেঞ্জ’-এ ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) পাঁচজন শিক্ষার্থী অংশ নেন। দলটি রুমা বাজার থেকে যাত্রা শুরু করে বগা লেক ও দার্জিলিং পাড়া হয়ে কেওক্রাডং পাহাড়ে অভিযান শেষ করে।

​৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির বাস্তব পরীক্ষা

​অভিযানে অংশ নেন তোহানুর রাহমান তোহা, রুশদি হাসান রাফি, আনিকা তাহমিন, মেহেদি হাসান সিয়াম ও জান্নাতুল ফেরদৌস। সবাই সাথে ব্যাকআপ হিসেবে পাওয়ার ব্যাংক ও চার্জার নিলেও শিক্ষার্থী রুশদি হাসান রাফি রিয়েলমি সি১০০-এর ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার ‘টাইটান ব্যাটারি’র ওপর ভরসা রেখে চার্জার ছাড়াই ট্র্যাকিং শুরু করেন।

​পুরো যাত্রায় নেভিগেশন, ফটোগ্রাফি, ভিডিও রেকর্ডিং, মিউজিক ও বিনোদনের কাজে একটানা রিয়েলমি সি১০০ ব্যবহার করা হয়। ভ্রমণের একপর্যায়ে অন্য সদস্যদের স্মার্টফোনের চার্জ শেষ হয়ে এলেও রিয়েলমি সি১০০ নিরবচ্ছিন্নভাবে সচল থাকে।

​কাদামাটিতে পতন ও মিলিটারি-গ্রেড সুরক্ষা

​দুর্গম ট্রেইলে ট্র্যাকিংয়ের সময় ফোনটি হাত থেকে পাহাড়ি কাদামাটির মধ্যে পড়ে যায়। তবে আইপি৬৯ প্রো রেটিং, ২ মিটার ড্রপ রেজিস্ট্যান্স, ৬ মিটার ওয়াটার রেজিস্ট্যান্স, আর্মরশেল প্রোটেকশন ও মিলিটারি-গ্রেড শক রেজিস্ট্যান্স থাকার কারণে ফোনটির কোনো ক্ষতি হয়নি। কাদামাটি থেকে তুলে পরিষ্কার করার পর এটি আগের মতোই স্বাভাবিকভাবে কাজ করে।

​অভিজ্ঞতা জানিয়ে ইউল্যাব অ্যাডভেঞ্চার ক্লাবের শিক্ষার্থী রুশদি হাসান রাফি বলেন, “পাহাড়ি এলাকায় ভ্রমণে ফোনের চার্জ ধরে রাখা সবসময়ই বড় চ্যালেঞ্জ। আমরা দেখতে চেয়েছিলাম দুর্গম পরিবেশে কোনো পাওয়ার ব্যাংক ছাড়াই রিয়েলমি সি১০০ কেমন পারফর্ম করে। নেভিগেশন ও ছবি তোলার পর দুই দিন শেষেও ব্যাটারি অবশিষ্ট থাকাটা সত্যিই অসাধারণ অভিজ্ঞতা।”

​ল্যাব টেস্টের বাইরে বাস্তবধর্মী ও প্রতিকূল পরিবেশে পরীক্ষা চালিয়ে রিয়েলমি তাদের এই ডিভাইসটিকে দীর্ঘস্থায়ী ব্যাটারি ও স্থায়িত্বের দিক থেকে একটি ‘অল-রাউন্ড ডিউরেবল চ্যাম্পিয়ন’ হিসেবে তুলে ধরেছে।