ময়মনসিংহে ইবতেদায়ী মাদ্রাসার গাছ কাটার পাঁয়তারা; বন্ধের দাবিতে ইউএনওর কাছে আবেদন
রাশিদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ প্রতিনিধি ময়মনসিংহের সদর উপজেলার ৭নং চর নিলক্ষীয়া ইউনিয়নের ‘টুমপাড়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা’-র নিজস্ব মালিকানাধীন ভূমিতে থাকা মূল্যবান গাছ কেটে ফেলার পাঁয়তারা চালানোর অভিযোগ উঠেছে। ধর্মীয় ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠানের উন্নয়নের নামে একটি প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানের সামাজিক ও আইনি সম্পদ বিনষ্টের এমন অপচেষ্টায় ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে। … Read more