সেনবাগে মিনি ট্রাকে ৬২ হাজার ইয়াবা, গ্রেপ্তার হেলপার

​মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি নোয়াখালীর সেনবাগে অভিযান চালিয়ে ৬২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ একটি মিনি ট্রাক আটক করেছে সেনবাগ থানা পুলিশ। এ ঘটনায় ট্রাকের হেলপার সৈয়দ নুর (৩৩)-কে গ্রেপ্তার করা হয়েছে। তবে ট্রাকচালক মো. শাহেদ (৩৫) পালিয়ে যেতে সক্ষম হয়েছেন। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৮৬ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ। ​বৃহস্পতিবার … Read more

তিন যুগেও নির্মিত হয়নি সেতু, প্রতিশ্রুতির ভারে নুয়ে পড়েছে সাহেবের চরবাসী

​প্রদীপ কুমার সরকার, হোসেনপুর (কিশোরগঞ্জ) একটি ছোট সেতুর অভাবে তিন যুগেরও বেশি সময় ধরে চরম দুর্ভোগ ও ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার সাহেবের চর গ্রামের হাজীবাড়ী এলাকার হাজারো মানুষ। ব্রহ্মপুত্র নদের শাখা খালের ওপর একটি সেতু নির্মাণের জোরালো দাবি দীর্ঘদিনের হলেও আজও তা বাস্তবায়িত হয়নি। জনপ্রতিনিধিদের প্রতিশ্রুতি, সরকারি কর্মকর্তাদের মাপজোক এবং গণমাধ্যমে একাধিকবার … Read more

‘পরোয়ানা ছাড়া সাংবাদিক গ্রেপ্তার নয়’ বিষয়টি বিবেচনায় আছে: তথ্য প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার ​আদালতের পরোয়ানা ছাড়া কোনো সাংবাদিককে যেন গ্রেপ্তার করা না হয়, সেই বিধান সাইবার সুরক্ষা আইনে অন্তর্ভুক্ত করার বিষয়টি সরকার বিবেচনা করছে বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। ​বৃহস্পতিবার (০৫ নভেম্বর ২০২৬) বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ​সাইবার সুরক্ষা আইন ও অংশীজনের আলোচনা … Read more

‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’: প্রধানমন্ত্রীর উপস্থিতিতে খুলনায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর উদ্বোধন, ময়মনসিংহে ভার্চুয়ালি সংযোগ

স্টাফ রিপোর্টার , ময়মনসিংহ ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে যাত্রা শুরু করেছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’। খুলনা জেলা স্টেডিয়ামে আয়োজিত কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এর শুভ উদ্বোধন ঘোষণা করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি। ​খুলনার এই মূল উদ্বোধনী আয়োজন সরাসরি … Read more

প্রাতিষ্ঠানিক অধঃপতন, বিচারহীনতার কালো ছায়া বনাম আপসহীন সাংবাদিকতার ঘোষণাপত্র

শেখ মেহেদী হাসান নাদিম সম্প্রতি ময়মনসিংহের সাধারণ মানুষের কাছে অত্যন্ত পরিচিত ও সাহসী অনুসন্ধানী সাংবাদিক জয়নাল ভাইয়ের বিভিন্ন ফেসবুক পোস্টের মন্তব্যের ঘরে কিছু ব্যক্তিকে উসকানিমূলক মন্তব্য করতে দেখা যাচ্ছে। তাঁদের এই অপতৎপরতার পেছনে কী ধরনের মানসিকতা কাজ করছে, তা নিয়ে একটু গভীরভাবে ভাবা প্রয়োজন। অন্যায়ের বিরুদ্ধে যাঁরা কথা বলেন, তাঁদের নিয়ে যারা আজ প্রশ্ন তুলছেন, … Read more

শেরপুর সদরের বাগড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন

​মোঃ মমিনুল ইসলাম মানিক, ময়মনসিংহ শেরপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী বাগড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ ফরিদা ইয়াসমিন। আজ বৃহস্পতিবার (০৫ নভেম্বর ২০২৬) বিদ্যালয়টি পরিদর্শন করেন তিনি। ​শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় ও পরিবেশ পর্যবেক্ষণ ​পরিদর্শনকালে জেলা প্রশাসক বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম, শ্রেণিকক্ষ, শিক্ষার্থীদের উপস্থিতি এবং বিদ্যালয়ের সামগ্রিক পরিবেশ ঘুরে … Read more

এসডিজি অর্জনে শক্তিশালী সিআরভিএস অপরিহার্য: বিভাগীয় সেমিনারে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের সভাপতিত্বে ৯ দফা সুপারিশ

স্টাফ রিপোর্টার , ময়মনসিংহ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে ‘কাউকে পেছনে ফেলে নয়’ নীতি বাস্তবায়নের অন্যতম ভিত্তি হিসেবে শক্তিশালী ‘সিভিল রেজিস্ট্রেশন অ্যান্ড ভাইটাল স্ট্যাটিস্টিকস’ (সিআরভিএস) বা নাগরিক নিবন্ধন ও গুরুত্বপূর্ণ পরিসংখ্যান ব্যবস্থা নিশ্চিত করার তাগিদ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (০৫ নভেম্বর ২০২৬) সকালে ময়মনসিংহে আয়োজিত এক বিভাগীয় সেমিনারে বক্তারা এ অভিমত ব্যক্ত করেন। ​মন্ত্রিপরিষদ বিভাগের … Read more

ভালো থেকো

​আলেয়া মান্নান ​আমি চাই আমাকে যেনো কখনো মনে না পড়ে। পৃথিবীর সকল সুখ যেনো তোমায় রাখে ঘিরে। নিস্তব্ধতায় তুমি ছিলে, নিঃসঙ্গতায় পাশে রবে। আমি যখন শূন্যতায় থাকবো ভবে। ​উদাস মনে চলা তোমার, মন রয় না ঘরে। আমি অতিষ্ঠ এই বিড়ম্বনার শিকারে, চলে এলাম আমি কাখৈই পাড়ার চরে। ভালো থেকো তুমি, পিছু নাহি ফিরে। সুখ যেন … Read more

কলমাকান্দায় পদোন্নতি ও পদনাম পরিবর্তনের দাবিতে পল্লী সঞ্চয় ব্যাংক কর্মীদের মানববন্ধন

​মো. ফখরুল আলম খসরু, কলমাকান্দা (নেত্রকোনা) পদোন্নতি, পদের নাম পরিবর্তন এবং প্রস্তাবিত সাংগঠনিক কাঠামো দ্রুত অনুমোদনের দাবিতে নেত্রকোনার কলমাকান্দায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা। আজ বুধবার (০৪ নভেম্বর ২০২৬) ব্যাংকটির সব স্তরের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। ​বক্তাদের ক্ষোভ ও দীর্ঘদিনের বঞ্চনা ​মানববন্ধনে বক্তারা বলেন, ২০১৪ সালে ‘পল্লী সঞ্চয় ব্যাংক আইন’ … Read more

​খালিয়াজুরীতে ধেনু নদীতে চাঁদাবাজদের নৌকা জব্দ করলেন ইউএনও

​মোহাম্মদ হাবিবুল্লাহ, খালিয়াজুরী (নেত্রকোনা) প্রতিনিধি নেত্রকোনার হাওর অঞ্চল খালিয়াজুরীর চলতি ধেনু নদীতে বাল্কহেড ও মালবাহী জাহাজে চাঁদাবাজি ও লুটপাট বন্ধ করতে অভিযান চালিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অলিদুজ্জামান। এ সময় চাঁদাবাজদের ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত ট্রলার জব্দ করা হয়। ​মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) বিকেলে মেন্দিপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের পাশে চলতি ধেনু নদীতে নৌ পুলিশ বাহিনীর সদস্যদের … Read more

কুড়িগ্রামের কাঁঠালবাড়ী ও হলোখানায় জে এফ এগ্রো ও জামাল সীডের উদ্যোগে ব্যবসায়ী ও কৃষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোস্তাফিজার রহমান ফুলবাড়ী, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি কৃষি ক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ছোঁয়া, গুণগত মানসম্পন্ন বীজ সরবরাহ এবং স্থানীয় কৃষি অর্থনীতিকে আরও বেগবান করার লক্ষ্যে কুড়িগ্রামের কাঁঠালবাড়ী ও হলোখানা ইউনিয়নে বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘জে এফ এগ্রো প্রাইভেট লিমিটেড’ ও ‘জামাল সীড অ্যান্ড জুয়েল সীড কোম্পানি’র উদ্যোগে স্থানীয় বীজ ব্যবসায়ী ও কৃষকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। … Read more

জামালপুরের মাদারগঞ্জে বিঘুনম ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ‘সততা স্টোর’ উদ্বোধন

​সুলতান আহম্মেদ, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিঘুনম ইসলামিয়া দাখিল মাদ্রাসায় শিক্ষার্থীদের জন্য শিক্ষা সামগ্রী নিয়ে ‘সততা স্টোর’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। দুর্নীতি দমন কমিশন সমন্বিত জামালপুর জেলা কার্যালয়ের উদ্যোগে এবং মাদারগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সার্বিক পরিচালনায় এই স্টোরটি চালু করা হয়। ​মঙ্গলবার (৩ নভেম্বর ২০১৬) দুপুরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান … Read more