কুরআন সুন্নাহ বিরোধী আইন হবে না, ধর্ম-কর্মের স্বাধীনতা নিশ্চিত হবে’: প্রিন্স

নজরুল ইসলাম। নিজস্ব প্রতিবেদক। ফাইল ছবি। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন যে বিএনপি জনগণের রায়ে রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হলে কুরআন সুন্নাহ বিরোধী কোনো আইন হবে না। তিনি উল্লেখ করেন, বিএনপি ইসলামী মূল্যবোধ ও রীতি-নীতিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়, একই সঙ্গে অন্য ধর্মাবলম্বী মানুষের ধর্ম-কর্মের স্বাধীনতা ও সাংবিধানিক অধিকার রক্ষা করে। ​গতকাল রবিবার বিকেলে ময়মনসিংহের … Read more

ময়মনসিংহে ঘন ঘন ট্রেনের ইঞ্জিন বিকল, যাত্রীদের চরম ভোগান্তি

স্টাফ রিপোর্টার: ময়মনসিংহ অঞ্চলের বিভিন্ন রেলপথে মেয়াদোত্তীর্ণ ইঞ্জিন দিয়ে ট্রেন চলায় ঘন ঘন ইঞ্জিন বিকলের ঘটনা ঘটছে, যা যাত্রীদের জন্য সীমাহীন দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ঘণ্টার পর ঘণ্টা মাঝপথে ট্রেন আটকে থাকায় রেলওয়ের সেবার প্রতি আস্থা হারাচ্ছেন সাধারণ মানুষ। এরই সর্বশেষ উদাহরণ দেখা যায় রবিবার (৫ অক্টোবর) সকালে। জামালপুর থেকে ছেড়ে আসা ‘ব্রহ্মপুত্র এক্সপ্রেস’ আন্তঃনগর … Read more

যুব উন্নয়নের ই-লার্নিং কোর্সের চতুর্থ ব্যাচ শুরু

ময়মনসিংহ জেলায় যুব ক্রীড়া মন্ত্রণালয় অধীনে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ই-লার্নিং এন্ড আর্নিং লিমিটেড, ময়মনসিংহ শাখায় অনলাইন শিক্ষা কার্যক্রম সারাদেশের ন্যায় ময়মনসিংহে চরপাড়া শাখার উদ্ধোধন করা হয়।ছবি স্টাফ রিপোর্টার: ময়মনসিংহ জেলায় যুব ক্রীড়া মন্ত্রণালয় অধীনে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ই-লার্নিং এন্ড আর্নিং লিমিটেড, ময়মনসিংহ শাখায় অনলাইন শিক্ষা কার্যক্রম সারাদেশের ন্যায় ৫ অক্টোবর রোববার … Read more

দুর্গাপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

ধ্রুব সরকার দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধিঃ ‘‘শিক্ষকতা পেশা : মিলিত প্রচেষ্টার দীপ্তি’’ এই প্রতিপাদ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে নেত্রকোনার দুর্গাপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার (৫ অক্টোবর) উপজেলার বিভিন্ন স্কুল-কলেজে থেকে আগত শিক্ষকদের নিয়ে র‌্যালি ও আলোচনা সভার মাধ্যমে এ দিবস পালিত হয়।এ উপলক্ষে র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে, উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানা … Read more

ঋতু আক্তারের হত্যার বিচার চেয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

ঋতু হত্যার বিচারের দাবিতে ময়মনসিংহ নগরীর জেলা প্রশাসকের কার্যালয়, বিভাগীয় কমিশনার কার্যালয় ও প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে এলাকাবাসী।ছবি স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ জেলার তারাকান্দা থানাধীন গোপালপুর গ্রামের বাসিন্দা আব্দুর রাজ্জাক এর কন্যা ২সন্তানের জননী ঋতু আক্তার (২৮) কে ২৬-০৯-২৫ইং তারিখে কোতোয়ালী থানাধীন চরঈশ্বরদিয়া ইউনিয়নের চরবড়বিলা (নিলের কুঠি) গ্রামের বাসিন্দা স্বামী মোঃ … Read more

ময়মনসিংহে বিশ্ব শিক্ষক দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ময়মনসিংহ জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিস কর্তৃক বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ময়মনসিংহে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।ছবি স্টাফ রিপোর্টার : ‘শিক্ষকতা পেশা : মিলিত প্রচেষ্ঠা দীপ্তি ‘ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে গতকাল ৫ অক্টোবর রবিবার সকালে ময়মনসিংহ জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উপলক্ষে ময়মনসিংহে র‌্যালি … Read more

ফুলবাড়ীয়া উন্নয়ন ভাবনা পেশাজীবীদের সামনে কামরুল মিলনের

​ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি। ফাইল ছবি। ​ময়মনসিংহের ফুলবাড়ীয়াকে কৃষি, শিল্প, শিক্ষা, সংস্কৃতি, পর্যটন ও ক্রীড়ায় সম্ভাবনাময় জনপদ উল্লেখ করে উপজেলার বিভিন্ন পর্যায়ের পেশাজীবীদের সঙ্গে নিজেদের উন্নয়ন ভাবনা উপস্থাপন করেছেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও ফুলবাড়ীয়া আসনে দলটির মনোনীত প্রার্থী অধ্যক্ষ কামরুল হাসান মিলন। ​গতকাল শনিবার (৪ অক্টোবর) সকালে শহরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে তিনি … Read more

​সকল জাতিগোষ্ঠীকে ‘বাংলাদেশী’ হিসেবে পরিচিত করেছিল বিএনপি: প্রিন্স

​নজরুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক। ফাইল ছবি। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন যে শহীদ জিয়াউর রহমান ও বিএনপি সকল জাতিগোষ্ঠীর নিজস্ব ভাষা, সংস্কৃতির স্বীকৃতি এবং সকল ধর্মাবলম্বী মানুষের ধর্মীয় স্বাধীনতার নিশ্চয়তা দিয়ে স্বাধীন ভূখণ্ডে বসবাসকারী সমতল ও পাহাড়ের সকলকে ঐক্যবদ্ধ করে ‘বাংলাদেশী’ পরিচয়ে পরিচিত করেছিলেন। ​গতকাল শনিবার সন্ধ্যায় হালুয়াঘাটের ভুবনকুড়া ইউনিয়নের আজকিপাড়া ফ্রান্সিস … Read more

​ফুলবাড়িয়ায় জামায়াতের রাজপথে: মিথ্যা অভিযোগ প্রত্যাহারের দাবি

ফাইল ছবি। ময়মনসিংহের ফুলবাড়িয়ায় জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা তাদের বিরুদ্ধে ‘আওয়ামী লীগ ট্যাগ’ দিয়ে মিথ্যা অভিযোগ দায়েরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে। গতকাল শনিবার (৪ অক্টোবর) দুপুরে ফুলবাড়িয়া উপজেলা পরিষদ গেইটের সামনে সড়কে এই কর্মসূচি পালন করা হয়, যেখানে শতাধিক জামায়াত-শিবির কর্মী অংশ নেন। ​বিক্ষোভকারীরা অবিলম্বে অভিযোগ প্রত্যাহারের দাবি জানান এবং ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনে অধ্যাপক … Read more

ফুলবাড়িয়ায় শিয়ালের কামড়ে ১০ জন আহত

মো. আব্দুল হালিম ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার রাধাকানাই ইউনিয়নের ৩টি গ্রামে শিয়ালের কামড়ে ইউপি সদস্য সহ অন্তত ১০ জন আহত হয়েছেন। গত শনিবার সকালে রাধাকানাই ইউনিয়নের পালাশতলী, জলপাইতলা ও রইল্লারপাড় গ্রামের ইউপি সদস্য হযরত আলী (৫০), রফিকুল ইসলাম (৪০), জালাল উদ্দিন (৬০), শুভ (১৫), সাজেদা (৩২), রাইসুল ইসলাম (২৬), হাতেম আলী (৬০), … Read more

ফুলবাড়িয়ায় জাকের পার্টির জনসভা অনুষ্ঠিত

মো. আব্দুল হালিম ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি: জাকের পার্টি ২০ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে ফুলবাড়িায় মিলাদ মাহফিল, জনসভা শেষে র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার উপজেলার নাওগাঁও ইউনিয়নের কেশরগঞ্জ দক্ষিণ বাজারে বিশাল জনসভা আরিফুল আলম সুরুজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেব বক্তব্য রাখেন মো. বিল্লাহ হোসেন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মো. জুয়েল … Read more

শ্রমিক নেতার উপর হামলা: ময়মনসিংহে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমানের উপর হামলার প্রতিবাদে ও দোষীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবীতে ময়মনসিংহে গত ৩ অক্টোবর শুক্রবার বিকেলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শ্রমিক অধিকার পরিষদ ময়মনসিংহ জেলা শাখার আয়োজনে এবং ছাত্র, যুব, শ্রমিক ও গণঅধিকার পরিষদ জেলা ও মহানগর শাখার উদ্যোগে জিরো পয়েন্টে অনুষ্ঠিত … Read more