ফুলবাড়ীয়া উন্নয়ন ভাবনা পেশাজীবীদের সামনে কামরুল মিলনের

ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি।

ফাইল ছবি।

​ময়মনসিংহের ফুলবাড়ীয়াকে কৃষি, শিল্প, শিক্ষা, সংস্কৃতি, পর্যটন ও ক্রীড়ায় সম্ভাবনাময় জনপদ উল্লেখ করে উপজেলার বিভিন্ন পর্যায়ের পেশাজীবীদের সঙ্গে নিজেদের উন্নয়ন ভাবনা উপস্থাপন করেছেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও ফুলবাড়ীয়া আসনে দলটির মনোনীত প্রার্থী অধ্যক্ষ কামরুল হাসান মিলন

​গতকাল শনিবার (৪ অক্টোবর) সকালে শহরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে তিনি জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে ফুলবাড়ীয়াকে সুপরিকল্পিতভাবে সাজানোর প্রত্যয় ব্যক্ত করেন।

​কামরুল হাসান মিলনের উন্নয়ন ভাবনা

​অধ্যক্ষ কামরুল হাসান মিলন তাঁর বক্তব্যে ফুলবাড়ীয়ার উন্নয়নের জন্য আগামী দিনের যে ভাবনাগুলো তুলে ধরেন, সেগুলোর মধ্যে প্রধান ছিল:

  • ​উপজেলার কৃষিকে আধুনিকায়ন
  • শিল্পকারখানার প্রসার এবং কর্মসংস্থান সৃষ্টি।
  • জীবনমুখী শিক্ষা নিশ্চিতকরণ।
  • সুস্থ সংস্কৃতির বিকাশ ও পর্যটন কেন্দ্রগুলো সমৃদ্ধকরণ।
  • খেলাধুলার উন্নয়ন
  • ​যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং দারিদ্রমুক্ত ফুলবাড়ীয়া গঠন।

​অনুষ্ঠানে উপস্থিত অতিথিরাও ফুলবাড়ীয়ার উন্নয়নে নিজেদের মূল্যবান মতামত উপস্থাপন করেন।

​উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ফজলুল হক শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মাহবুবুর রশীদ ফরাজি, উপজেলা জামায়াতের নায়েবে আমীর গোলাম মোস্তফা, সেক্রেটারি ডাঃ আব্দুর রাজ্জাক এবং কেন্দ্রীয় ছাত্রশিবিরের সাবেক আন্তর্জাতিক সম্পাদক হোসাইন মোহাম্মদ জোবায়ের সহ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতারা।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *