খালিয়াজুড়ীতে এইচএসসি পরীক্ষার প্রস্তুতিমূলক সভা; দুই কেন্দ্রে পরীক্ষা দেবেন ৪০৭ শিক্ষার্থী

মোহাম্মদ হাবিবুল্লাহ, খালিয়াজুড়ী (নেত্রকোনা) প্রতিনিধি নেত্রকোনা জেলার খালিয়াজুড়ীতে আসন্ন এইচএসসি পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুন) বেলা ২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অফিস কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। খালিয়াজুড়ী উপজেলা সদরের খালিয়াজুড়ী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ গিয়াসউদ্দিন আহমদের সুষ্ঠু পরিচালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব … Read more

শম্ভুগঞ্জ প্রেসক্লাবে সিটি প্রশাসক রোকনকে সংবর্ধনা; পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ

রাশিদ আহমেদ, ময়মনসিংহ প্রতিনিধি ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক রুকনুজ্জামান সরকার রোকন-কে শম্ভুগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে এক বর্ণাঢ্য ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) দুপুরে ময়মনসিংহ নগরীর শম্ভুগঞ্জ বাজারস্থ প্রেসক্লাব মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানের পূর্বে ক্লাবের উদ্যোগে পরিবেশ সুরক্ষায় এক বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বৃক্ষরোপণ ও সংবর্ধনা … Read more

শম্ভুগঞ্জ ইউ. সি. উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রশাসক রোকন

রাশিদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ প্রতিনিধি ময়মনসিংহের অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান শম্ভুগঞ্জ ইউ. সি. উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই নতুন ভবনের শুভ উদ্বোধন করেন শম্ভুগঞ্জ ইউ. সি. উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন। স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষার প্রসারে গুরুত্ব … Read more

সরকারের অগ্রাধিকার কর্মসূচিগুলোর জনমুখিতা তুলে ধরে ময়মনসিংহে তথ্য অফিসের প্রেস ব্রিফিং

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে প্রবর্তিত কৃষক কার্ড, কৃষিঋণ মওকুফ, ফ্যামিলি কার্ড, খাল খনন ও পুণর্খনন, নারীর জন্য গাড়ি এবং বৃক্ষরোপণ কর্মসূচির জনমুখী সুবিধাদি সাংবাদিকদের কাছে তুলে ধরে প্রেস ব্রিফিং করেছে ময়মনসিংহ জেলা তথ্য অফিস। প্রেস ব্রিফিং-এর আয়োজন ও উপস্থিতিবৃন্দ মঙ্গলবার বিকেলে ময়মনসিংহ প্রেসক্লাব সম্মেলন কক্ষে গণযোগাযোগ অধিদপ্তরের অধীন জেলা তথ্য অফিসের … Read more

মহানগর শ্রমিক দল নেতাদের ফুলেল শুভেচ্ছা; পিডিবিএফ কর্মচারী ইউনিয়নের কার্যকরী সভাপতি শমসের আলী

রাশিদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ প্রতিনিধি জাতীয়তাবাদী শ্রমিক দলের অন্তর্ভুক্ত পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ) কর্মচারী ইউনিয়ন (রেজিঃ নং বি-২৭৯)-এর নবগঠিত কেন্দ্রীয় কমিটিতে ময়মনসিংহ মহানগর শ্রমিক দলের দপ্তর সম্পাদক মোঃ শমসের আলী কার্যকরী সভাপতি নির্বাচিত হয়েছেন। এই গৌরবময় অর্জন উপলক্ষে ময়মনসিংহ মহানগর শ্রমিক দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শহীদুল ইসলাম দুলাল এবং সাধারণ সম্পাদক মোঃ আবদুল … Read more

কেওয়াটখালীতে মহামায়া কালীমাতা শিব মন্দিরের নতুন কমিটি; উত্তম সভাপতি, অজয় সম্পাদক

রাশিদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ প্রতিনিধি ময়মনসিংহ নগরীর কেওয়াটখালীর বলাশপুর আবাসন পূর্ব পাশে অবস্থিত ঐতিহ্যবাহী ‘সার্বজনীন মহামায়া কালীমাতা শিব মন্দির’ পরিচালনার জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। আগামী ৩ বছর মেয়াদের জন্য উত্তম কুমার দে-কে সভাপতি এবং অজয় সরকার-কে সাধারণ সম্পাদক করে ২৭ সদস্যবিশিষ্ট এই মন্দির পরিচালনা কমিটি গঠন করা হয়। পূর্ণাঙ্গ কমিটির কর্মকর্তা ও সদস্যবৃন্দ … Read more

ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত; ‘শিশুশ্রমকে না’ বলার আহ্বান

রাশিদ আহমেদ নিসর্গ , ময়মনসিংহ ‘শিশুশ্রমকে না বলি, শোভন কর্মপরিবেশ নিশ্চিত করি’—এই গুরুত্বপূর্ণ প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত হয়েছে। সোমবার (২৯ জুন) ময়মনসিংহ জেলা প্রশাসন ও কলকারখানা এবং প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের যৌথ আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সার্বিক সহযোগিতায় জেলা প্রশাসক কার্যালয়ের আইসিটি ল্যাবে দিবসটি উপলক্ষে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত … Read more

খালিয়াজুড়ীতে আইনশৃঙ্খলা ও মাসিক সমন্বয় সভা; চাঁদাবাজি ও মাদক দমনে কঠোর হুঁশিয়ারি

মোহাম্মদ হাবিবুল্লাহ, খালিয়াজুড়ী (নেত্রকোনা) প্রতিনিধি নেত্রকোনা জেলার খালিয়াজুড়ী উপজেলায় অত্যন্ত গুরুত্বের সাথে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজনের অংশগ্রহণে আইনশৃঙ্খলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুন) বেলা ১১টার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অফিস কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। খালিয়াজুড়ী উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেনের সুচারু পরিচালনায় উক্ত সভায় সভাপতিত্ব করেন … Read more

খালিয়াজুড়ী-মোহনগঞ্জ সড়কে সিএনজি দুর্ঘটনায় সরকারি কলেজের অধ্যক্ষ ও ২ প্রভাষকসহ আহত ৫

মোহাম্মদ হাবিবুল্লাহ, খালিয়াজুড়ী (নেত্রকোনা) প্রতিনিধি নেত্রকোনা জেলার খালিয়াজুড়ী-মোহনগঞ্জ সড়কে এক ভয়াবহ সিএনজি দুর্ঘটনায় স্থানীয় একটি সরকারি কলেজের অধ্যক্ষ ও দুই প্রভাষকসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। রবিবার (২৮ জুন) সকালে এই দুর্ঘটনাটি ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালসহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিয়ন্ত্রণ হারিয়ে গরুর রাখালের ওপর আছড়ে পড়ল সিএনজি স্থানীয় সূত্রে জানা … Read more

নগরবাসীর জীবনযাত্রা সচল রাখতেই পাশে থেকে কাজ করছি’ — এড. এম এ হান্নান খান

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ “নগরবাসীর জীবনযাত্রা চলমান রাখার লক্ষ্যেই আমি সবসময় তাদের পাশে থেকে কাজ করে যাচ্ছি। সাধারণ নাগরিকবৃন্দের সর্বোচ্চ সুযোগ-সুবিধা ও সেবা নিশ্চিত করাই আমার একমাত্র লক্ষ্য।” — কথাগুলো বলেছেন ময়মনসিংহ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী আলহাজ্ব এডভোকেট এম এ হান্নান খান। শনিবার (২৭ জুন) ময়মনসিংহ নগরীর ১৮ নং ওয়ার্ডের … Read more

ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন; লক্ষ্যমাত্রা ৬৮,৭১০ শিশু

রাশিদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ প্রতিনিধি ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) এলাকায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৮ জুন) সকালে সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় এই বিশেষ পুষ্টি কর্মসূচির শুভ উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন। শিশুদের সুরক্ষায় প্রশাসকের আহ্বান ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন … Read more

‘১৫ বছর বিএনপির নেতৃত্বের ব্যর্থতার ফলেই এদেশে যুবকেরা প্রাণ দিয়েছে’ — আল্লামা মামুনুল হক

রাশিদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ প্রতিনিধি “বাংলার মানুষের অধিকার আদায়ের জন্যে যেকোনো কঠিন থেকে কঠিনতর পথ অবলম্বন করতে আমরা কুণ্ঠিত হবো না।” — শনিবার (২৭ জুন) বিকেলে নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে ১১ দলীয় ঐক্যের ময়মনসিংহ বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ … Read more