“কালো মেঘ এখনো কাটেনি”: রায় বানচাল ও নির্বাচনে ষড়যন্ত্রের আশঙ্কা লুৎফুজ্জামান বাবরের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর বলেছেন, “এখনো কালো মেঘের ছায়া কিন্তু যায়নি, কালো মেঘ খুব ভালোভাবে রয়ে গেছে। অনেক ষড়যন্ত্র রয়েছে।” শনিবার (৮ নভেম্বর) বিকেলে নেত্রকোণার মোহনগঞ্জ পৌর বিএনপির পরিচিতি সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। শহরের অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। … Read more

রাজনৈতিক অঙ্গনে প্রতিক্রিয়ার মুখে ফখরুল ইসলামের ‘অরাজনৈতিক মন্তব্য’ প্রত্যাহার

মোহাম্মদ উল্যা নোয়াখালী জেলা প্রতিনিধি নোয়াখালী-৫ আসনে বিএনপি মনোনয়ন চূড়ান্ত প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ ফখরুল ইসলাম তিনি যে অরাজনৈতিক বক্তব্য দিয়েছিলেন, তা তাঁর ভুল বুঝাবুঝির কারণ ছিল এবং তিনি এই মন্তব্যটি প্রত্যাহার করছেন। এই ঘটনার প্রেক্ষিতে, তিনি তাঁর নিজস্ব রাজনৈতিক অবস্থান সম্পর্কে স্পষ্ট করে তুলে ধরেন। গত (৭ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে নিজের পূর্বের একটি মন্তব্য … Read more

সর্বত্র রাজনৈতিক বিভেদের কারণে সামাজিক সম্পর্ক নষ্ট হয়ে গেছে: অ্যাটর্নি জেনারেল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা সর্বত্র রাজনৈতিক বিভেদের কারণে দেশের সামাজিক সম্পর্ক নষ্ট হয়ে গেছে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি বলেন, এখন গ্রাম এলাকায় বিয়ে দিতে গেলেও চিন্তা করে আওয়ামী লীগ না বিএনপি, জামায়াত না বিএনপি। আজ শনিবার (৮ নভেম্বর) রাজধানীতে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘একটি কার্যকর বৈষম্যবিরোধী আইন প্রবর্তন’ শীর্ষক নাগরিক সংলাপে অ্যাটর্নি … Read more

জুলাই জাতীয় সনদে নারীর বিষয় উপেক্ষিত, নারীবিহীন এই সনদ গ্রহণযোগ্য নয়: বক্তারা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা “জুলাই জাতীয় সনদে নারীর বিষয় উপেক্ষিত হয়েছে। নারীবিহীন এই জুলাই সনদ গ্রহণযোগ্য নয়।” আজ শনিবার (৮ নভেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে ‘নারীর কণ্ঠে জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা’ শিরোনামে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। তাঁরা আশঙ্কা প্রকাশ করেন, গণভোটের জন্য ৪৮টি প্রস্তাব আছে, এত প্রস্তাব পড়ে জনগণ … Read more

খালেদা জিয়ার আসনে প্রার্থী না দিয়ে দৃষ্টান্ত স্থাপন করুন:নুরুল হক নুরের আহ্বান

দিনাজপুর প্রতিনিধি ত্রয়োদশ সংসদ নির্বাচনে দিনাজপুর-৩ আসনে গণ অধিকার পরিষদ প্রার্থী দেবে না বলে ঘোষণা দিয়েছেন দলটির সভাপতি নুরুল হক নুর। তিনি বলেন, আগামী নির্বাচনে গণ অধিকার পরিষদের সদস্যরা নিজ দলীয় ট্রাক প্রতীকে অংশ নেবে। আজ শনিবার (৮ নভেম্বর) বিকেলে দিনাজপুর শহরের ইনস্টিটিউট মাঠে গণ অধিকার পরিষদ দিনাজপুর জেলা শাখার আয়োজনে ‘গণ–অভ্যুত্থানের আকাঙ্ক্ষায় নতুন বাংলাদেশ … Read more

মনোনয়ন বাতিলের দাবিতে গাংনীতে বিএনপির এক পক্ষের নেতা-কর্মীদের মহাসড়কে শুয়ে বিক্ষোভ

মেহেরপুর প্রতিনিধি মেহেরপুরের গাংনীতে বিএনপির মনোনয়ন বাতিলের দাবিতে মহাসড়কে শুয়ে বিক্ষোভ করেছেন দলের এক পক্ষের নেতা–কর্মীরা। আজ শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় গাংনী বাসস্ট্যান্ড এলাকায় এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভকারীরা জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদের পক্ষের নেতা–কর্মী। এই আসনে দলীয়ভাবে মনোনীত প্রার্থী আমজাদ হোসেনের পরিবর্তে জাভেদ মাসুদকে প্রার্থী করার দাবিতে তাঁরা এই কর্মসূচি পালন করেন। … Read more

জামায়াতসহ ৮ দলের হুঁশিয়ারি: গণভোট নির্বাচনের আগেই চাই, নইলে কঠোর কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা কালক্ষেপণ করে গণভোটকে জাতীয় নির্বাচনের দিন নেওয়ার চেষ্টা না করতে অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ার করেছে জামায়াতে ইসলামীসহ আট দল। তারা বলেছে, গণভোট জাতীয় নির্বাচনের আগেই হতে হবে। এই দাবি মেনে নেওয়া না হলে আগামী ১১ নভেম্বর জনসভা থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। আজ শনিবার (৮ নভেম্বর) জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) ঢাকা মহানগর … Read more

“ক্ষমতায় যেতে কেউ তাড়াহুড়া করবেন না”: রাষ্ট্রীয় সংস্কার না হলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না—মামুনুল হক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা রাষ্ট্রীয় কাঠামোয় সংস্কার না এনে নির্বাচন হলে তা গ্রহণযোগ্য হবে না বলে সতর্ক করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। রাজনৈতিক দলগুলোর উদ্দেশে তিনি বলেছেন: “ক্ষমতায় যাওয়ার জন্য কেউ তাড়াহুড়া করবেন না। মাত্র এক বছরের ব্যবধানে যদি জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে ভুলে যান, তাহলে জনগণও আপনাদের ভুলে যাবে।” আজ শনিবার (৮ নভেম্বর) … Read more

কোম্পানীগঞ্জে ‘আসিফ মওদুদ বৃত্তি ফাউন্ডেশনের’ উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় আজ শনিবার (৮ নভেম্বর ২০২৫) ‘আসিফ মওদুদ বৃত্তি ফাউন্ডেশন’-এর উদ্যোগে মানিকপুর উচ্চ বিদ্যালয়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এই পরীক্ষায় ১ হাজার ৭৯৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। ফাউন্ডেশনের চেয়ারম্যান হাজী ছানা উল্যা খাঁন, সাধারণ সম্পাদক মাস্টার সোহরাব হোসেন শামীম এবং যুগ্মসম্পাদক মাস্টার গোলাম সরোয়ারের সার্বিক তত্ত্বাবধানে এই বৃত্তি … Read more

প্রথমবারের মতো পাকিস্তান-বাংলাদেশ সরাসরি জাহাজ চলাচল শুরু

আন্তর্জাতিক ডেস্ক পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে প্রথমবারের মতো করাচি ও চট্টগ্রামের মধ্যে সরাসরি সমুদ্রপথে শিপিং সেবা চালু হয়েছে। এর ফলে পণ্য পরিবহনের সময় প্রায় অর্ধেকে নেমে এসেছে, খরচ কমেছে উল্লেখযোগ্যভাবে, আর বাণিজ্যিক যোগাযোগে এসেছে বাস্তব অগ্রগতি। শুক্রবার (৭ নভেম্বর) সামা টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বাণিজ্যিক সম্পর্কের যুগান্তকারী অগ্রগতি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার … Read more

ধর্মভিত্তিক রাজনৈতিক দলে যুক্ত হওয়ার গুঞ্জনে মুখ খুললেন তাহসান, বললেন—‘ভাইরাল হওয়ার নেশা’

বিনোদন ডেস্ক জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান মাস দেড়েক আগে গান ছাড়ার ঘোষণা দিয়েছিলেন। তারও আগে অভিনয় থেকে সরে দাঁড়ান এই তারকা। বন্ধ করে দিয়েছেন নিজের কোটি-অনুসারী সামাজিক যোগাযোগমাধ্যমের সব প্ল্যাটফর্মও। এর মধ্যে হঠাৎ গুঞ্জন ওঠে—তাহসান নাকি খুব শিগগিরই একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাঁকে প্রার্থী হিসেবে দেখা … Read more

গ্র্যামিতে মনোনয়ন পেলেন কেনড্রিক লামার (৯টি), দ্বিতীয় স্থানে লেডি গাগা

বিনোদন ডেস্ক বিশ্ব সংগীতের সবচেয়ে বড় আসর গ্র্যামি অ্যাওয়ার্ডসের মনোনয়ন তালিকা প্রকাশিত হয়েছে। যেখানে সবচেয়ে বেশি নয়টি মনোনয়ন পেয়েছেন কেনড্রিক লামার, এবং সাতটি মনোনয়ন নিয়ে তাঁর পরেই দ্বিতীয় স্থানে আছেন লেডি গাগা। অন্যদিকে প্রথমবারের মতো গ্র্যামি অ্যাওয়ার্ডসের অন্যতম প্রধান ও মর্যাদাপূর্ণ পুরস্কার ‘সং অব দ্য ইয়ার’ (বর্ষসেরা গান) বিভাগে জায়গা করে নিয়েছে কে-পপ। মনোনয়নের শীর্ষে … Read more