জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের আবুল খায়ের গ্রুপের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা আবুল খায়ের গ্রুপ তাদের কর্মকর্তা-কর্মচারীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত সন্তানদের সংবর্ধনা দিয়েছে। কৃতি শিক্ষার্থীদের সম্মাননা জানাতে প্রতিবছরের মতো এবারও জাঁকজমকপূর্ণ আয়োজন করে দেশের অন্যতম শীর্ষস্থানীয় ও বহুমুখী এই শিল্পগ্রুপ। আজ রোববার (৯ নভেম্বর) রাজধানীর জাতীয় শুটিং ক্লাব মিলনায়তনে ‘তোমরাই গড়বে আগামীর বাংলাদেশ’ শীর্ষক এক বর্ণাঢ্য অনুষ্ঠানে মোট ৬৫ জন শিক্ষার্থীকে … Read more

ময়মনসিংহের গৌরীপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত কমপক্ষে ৫০

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে বিএনপির মনোনয়ন নিয়ে দ্বন্দ্বের জেরে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে মনোনয়নবঞ্চিত প্রার্থীর নারী সমাবেশের মঞ্চ, বেশ কিছু ব্যবসাপ্রতিষ্ঠান ও ৩০টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। এই ঘটনায় উভয় পক্ষের কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত (সন্ধ্যা ৭টা) শহরে উভয় পক্ষের … Read more

ঢাকা-১০ আসনে ভোটার হলেন আসিফ মাহমুদ: পদত্যাগ নির্ভর করছে সরকারের সিদ্ধান্তের ওপর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ঢাকা-১০ সংসদীয় আসনের ভোটার হওয়ার আবেদন করেছেন। তিনি বলেছেন, তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হবেন এবং ঢাকা থেকে যে নির্বাচন করবেন, সেটাও মোটামুটি নিশ্চিত। তবে উপদেষ্টা পরিষদ থেকে কবে পদত্যাগ করবেন, সেটা সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্তের ওপর নির্ভর … Read more

বাংলাদেশের টেকসই অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়ে বিএনপির সঙ্গে আইএমএফ প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সঙ্গে বৈঠক করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) একটি প্রতিনিধিদল। আজ রোববার (৯ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক হয়। পরে বৈঠকের বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তি দেয় বিএনপি। আলোচনার নেতৃত্ব ও এজেন্ডা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে আইএমএফ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন অ্যাডভাইজার টু দ্য বাংলাদেশ মিশন চিফ ক্রিস … Read more

“ওপরতলার কিছু শিক্ষিত লোক ঘাড়ের ওপর গণভোট ও সনদ চাপাচ্ছে”: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ওপরতলার কিছু শিক্ষিত লোক যুক্তরাষ্ট্র থেকে এসে ঘাড়ের ওপর গণভোট ও সনদের মতো বিষয় চাপিয়ে দিচ্ছে। আজ রোববার (৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের দৌলতপুর বালিকা উচ্চবিদ্যালয় মাঠে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। গণভোট ও … Read more

ডেঙ্গু রোগীর যথোপযুক্ত চিকিৎসার দাবিতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে সিপিবি’র স্মারকলিপি পেশ

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ সারাদেশের পাশাপাশি ময়মনসিংহ নগরে প্রাণঘাতী ডেঙ্গুর বিস্তার বেড়ে যাওয়ায় এবং রোগীদের চিকিৎসার সীমাবদ্ধতা নিয়ে হতাশা কাটানো সম্ভব হচ্ছে না। এই পরিস্থিতিতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগীদের যথোপযুক্ত চিকিৎসা প্রদানের দাবিতে হাসপাতালের পরিচালকের নিকট স্মারকলিপি পেশ করেছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি)-এর ময়মনসিংহ জেলা কমিটি। আজ রবিবার (০৯ নভেম্বর, ২০২৫) সিপিবি’র পক্ষ থেকে … Read more

আসন সমঝোতা আলোচনার মধ্যে ঢাকা-১০ আসনের ভোটার হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নির্বাচনী আসন সমঝোতা নিয়ে আলোচনার মধ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ঢাকা-১০ সংসদীয় আসনের ভোটার হচ্ছেন। আজ রোববার (৯ নভেম্বর) বিকেলে এই আসনের ধানমন্ডি থানার নির্বাচন কার্যালয়ে গিয়ে ভোটার হওয়ার আবেদন করবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক এই সমন্বয়ক। সকালে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার পাঠানো … Read more

ময়মনসিংহের ১১ আসনে বিএনপির অভিজ্ঞদের সঙ্গে জামায়াতের নবীন প্রার্থীদের মোকাবিলা

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ময়মনসিংহের ১১টি সংসদীয় আসনে প্রায় ৯ মাস আগে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করে নানাভাবে প্রচারণা শুরু করে জামায়াতে ইসলামী। গত ৩ নভেম্বর বিএনপির প্রার্থী ঘোষণার পর আসনগুলোতে নির্বাচনী আমেজ বইতে শুরু করেছে। বিএনপির অভিজ্ঞ প্রার্থীদের সঙ্গে জামায়াতের নবীন প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে আলোচনা। বিএনপি ১১টি আসনের মধ্যে এখনো দুটি ‘ফাঁকা’ রেখেছে। … Read more

নভেম্বরেই শীতের দাপট: রাজশাহী ও রংপুর বিভাগে তাপমাত্রা ১৬ ডিগ্রিতে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা মাঝ হেমন্তের বাতাসে এখন শীতের ইঙ্গিত। সকালবেলার কুয়াশা ঘাসে মেলে দেয় সাদা আস্তর। রোদ ওঠে দেরিতে, আর দিন ফুরায় আগেভাগে। উত্তরে হাওয়ার দাপট কিন্তু দেশের উত্তর প্রান্তের জনপদে সেই ‘গা শিন শিন’ করা আশ্বিনের শেষ থেকেই। এখন সেখানে তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। আবহাওয়া অফিস বলছে, আগামী চার থেকে পাঁচ দিনের … Read more

দুই উপদেষ্টার পদত্যাগ দাবিতে শহীদ মিনারে প্রাথমিকের শিক্ষকেরা, চলছে পূর্ণদিবস কর্মবিরতি

বিশেষ প্রতিনিধি, ঢাকা তিন দফা দাবিতে আন্দোলনে নেমে পুলিশের লাঠিপেটার শিকার হওয়ার পর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন। পাশাপাশি তাঁরা বিদ্যালয়গুলোতে পূর্ণদিবস কর্মবিরতি পালন করছেন। গতকাল বিকেলে শাহবাগে শিক্ষকদের ওপর পুলিশি হামলার ঘটনায় ক্ষুব্ধ শিক্ষকেরা স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন। প্রাথমিক শিক্ষক … Read more

অনুষ্ঠানের মাঝেই ‘ঘুমিয়ে’ পড়লেন ট্রাম্প, সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক হোয়াইট হাউসের ওভাল অফিসে চলতি সপ্তাহে এক ঘোষণার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চোখ বন্ধ অবস্থার কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ছবি দেখে মনে হচ্ছিল, তিনি ঘুমিয়ে পড়েছেন। ট্রাম্পের সমালোচকেরা এই ছবি ব্যবহার করে প্রেসিডেন্ট হিসেবে তাঁর কার্যদক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন। ছবি ভাইরাল ও হোয়াইট হাউসের ব্যাখ্যা গত বৃহস্পতিবার ওজন কমানোর জনপ্রিয় … Read more

হাসিনার রায় ঘিরে নিরাপত্তা শঙ্কা, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা জুলাই গণ-অভ্যুত্থানে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে দেশজুড়ে নিরাপত্তা শঙ্কা দেখা দিয়েছে। আগামী ১৩ই নভেম্বর রায় ঘোষণার দিন ধার্য করা হবে। এই রায়কে ঘিরে বিশৃঙ্খলা তৈরির চেষ্টায় আছেন গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতাকর্মীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ছে নানা ধরনের গুজব ও … Read more