ঘোড়াঘাটে বিএনপির উদ্যোগে মহান বিজয় দিবস পালিত

শাহ আলম, ঘোড়াঘাট (দিনাজপুর) দিনাজপুর জেলার ঘোড়াঘাটে সারা দেশের ন্যায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৫ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), ঘোড়াঘাট পৌর বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি আবদুস সাত্তার মিলন সহ সকল নেতা-কর্মী বৃন্দ … Read more

মহান বিজয় দিবসে সাভার স্মৃতিসৌধে শ্রমিকদের শ্রদ্ধাঞ্জলি অর্পণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। এই দিবস উপলক্ষ্যে সাভারস্থ জাতীয় স্মৃতিসৌধে ন্যাশনাল ওয়ার্কার্স ইউনিটি সেন্টার ও গ্রীণ বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের যৌথ উদ্যোগে বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়। মঙ্গলবার সকাল ০৯:৩০ ঘটিকায়, ন্যাশনাল ওয়ার্কার্স ইউনিটি সেন্টার ও গ্রীণ বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি সুলতানা বেগম এর নেতৃত্বে শ্রমিক … Read more

নানা কর্মসূচির মধ্য দিয়ে নোয়াখালীর সেনবাগে মহান বিজয় দিবস উদযাপিত

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালন উপলক্ষে নোয়াখালীর সেনবাগে নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়েছে। স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন দিনটি উপলক্ষে ভোরে সেনবাগ উপজেলা পরিষদ চত্বরে নির্মিত মুক্তিযুদ্ধে স্মৃতিস্তম্ভে সেনবাগ উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার মুহসিয়া তাবাসসুমের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও … Read more

মহান বিজয় দিবসে কোম্পানীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি মহান বিজয় দিবস উপলক্ষে ১৯৭১ সালের বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে নোয়াখালীর কোম্পানীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোর থেকেই বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা নিবেদন শ্রদ্ধা নিবেদনকালে বক্তারা মহান মুক্তিযুদ্ধের … Read more

৫৫ তম মহান বিজয় দিবস উপলক্ষে শহীদদের প্রতি “বাংলাদেশ সাংবাদিক পরিষদ (বাসাপ)” এর গভীর শ্রদ্ধা

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর উপলক্ষে বাংলাদেশের স্বাধীনতা অর্জনে আত্মত্যাগকারী সকল বীর শহীদের আত্মার মাগফিরাত কামনা করেছে বাংলাদেশ সাংবাদিক পরিষদ (বাসাপ), কোম্পানীগঞ্জ উপজেলা শাখা। নেতৃবৃন্দের বিবৃতি সংগঠনের নেতৃবৃন্দ এক বিবৃতিতে বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের অসীম ত্যাগের বিনিময়েই বাংলাদেশ আজ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বিশ্বের বুকে … Read more

সেনবাগে কাদরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গিয়াস উদ্দিন টিটু গ্রেপ্তার

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি দলীয় কার্যক্রম নিষিদ্ধ থাকা অবস্থায় নোয়াখালীর সেনবাগ উপজেলার কাদরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গিয়াস উদ্দিন টিটুকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত পৌনে নয়টার দিকে সেনবাগ থানা পুলিশের একটি বিশেষ দল গিয়াস উদ্দিন টিটুকে চাঁদপুর আদর্শ উচ্চ বিদ্যালয় এলাকার একটি চা দোকান থেকে আটক করে থানায় নিয়ে আসে। সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা … Read more

নাদিম ভাইয়ের বিরুদ্ধে “ষড়যন্ত্র হয়েছিল” – ডিবি ওসি ইমারত হোসেন গাজী! পর্ব-০২

স্টাফ রিপোর্টার গ্যাসের চুলা ও ভাঙা পাইপকে ‘অস্ত্র’ সাজিয়ে সাংবাদিক নাদিমের জীবন ধ্বংসের এক ভয়ানক ষড়যন্ত্রের কথা ফাঁস করলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ওয়ালিদ আহমেদ অলি। তার শেয়ার করা একটি ফোনালাপে তৎকালীন ডিবির ওসি ইমারত হোসেন গাজীকে এই ষড়যন্ত্রের কথা স্বীকার করতে শোনা গেছে। অপারেশন ও ‘মেমোরি লস’ নাটক ফোনালাপে শোনা যায়, কথোপকথনের শুরুতে ওসি … Read more

সাংবাদিক নাদিমকে ফাঁসানো সেই ওসি ইমারত গাজী দেশ ছাড়ছেন? শ্যালকের তথ্যে তোলপাড়! পর্ব-০৩

স্টাফ রিপোর্টার ২০১৬ সালে সাংবাদিক নাদিমের বিরুদ্ধে ‘গ্যাসের চুলা’ দিয়ে অস্ত্র মামলা সাজানোর ঘটনায় অভিযুক্ত তৎকালীন ডিবি ওসি ইমারত হোসেন গাজী দেশ ছেড়ে পালানোর প্রস্তুতি নিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাফিউস সুলতান রোহান-এর সাথে এক ফোনালাপে ওসির শ্যালক (নাম প্রকাশে অনিচ্ছুক) এই চাঞ্চল্যকর তথ্য দেন। অপারেশন ও ‘মেমোরি লস’ নাটক সম্প্রতি … Read more

ঘোড়াঘাটে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের উন্নয়ন সভা ও মেয়াদ উত্তীর্ণ চেক বিতরণ

শাহ আলম, ঘোড়াঘাট, দিনাজপুর দিনাজপুর জেলার ঘোড়াঘাটে বাংলাদেশের স্বনামধন্য বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স (পি,এল,সি) এর গাইবান্ধা জোনের ঘোড়াঘাট সাংগঠনিক অফিসে এক উন্নয়ন সভা ও বীমা গ্রাহকের মেয়াদ উত্তীর্ণ চেক প্রদান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর) দুপুরে বীর মুক্তিযোদ্ধা ডাঃ কমলেশ কুন্ডু মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত এই সাংগঠনিক অফিসে উক্ত অনুষ্ঠানটি আয়োজিত হয়। উক্ত অনুষ্ঠানে … Read more

ডিবি ওসি ইমারতের অপকর্মের প্রমাণ ফাঁস! পর্ব – ০১

স্টাফ রিপোর্টার একটি চাঞ্চল্যকর ঘটনায়, দায়ের করা মিথ্যা মামলার বাদী অবশেষে এক কথোপকথনে আসামির কাছে স্বীকার করলেন যে মামলাটি সম্পূর্ণ মিথ্যা ছিল এবং অভিযুক্তকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফাঁসানো হয়েছিল। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া “সৎ অফিসার জাকিরের কান্না: বাংলাদেশ পুলিশের লজ্জা” শীর্ষক এক ভিডিওতে দেখা যায়, দীর্ঘ আইনি প্রক্রিয়া … Read more

সন্ত্রাস বিরোধী আইনে মামলা: সাংবাদিক আনিস আলমগীর গ্রেপ্তার, আজ আদালতে তোলা হবে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা রাজধানীর উত্তরা পশ্চিম থানায় করা একটি মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে তাঁকে আদালতে তোলা হবে। বেলা ৩টার দিকে উত্তরা পশ্চিম থানার একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। গতকাল রোববার (১৪ ডিসেম্বর) রাতে সন্ত্রাস বিরোধী আইনে সাংবাদিক আনিস আলমগীর ও অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ মোট চারজনের … Read more

ইসলামী ব্যাংক থেকে ১০৪৫ কোটি টাকা আত্মসাৎ: এস আলমসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সাবেক ও বর্তমান উচ্চপদস্থ কর্মকর্তাসহ মোট ৩৮ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই মামলায় এস আলম গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের মালিক সাইফুল আলম-কেও আসামি করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে ইসলামী ব্যাংকের পাবনা শাখা থেকে ‘জামান সিন্ডিকেট’ নামে নামসর্বস্ব একটি প্রতিষ্ঠানের মাধ্যমে প্রায় এক হাজার ৪৫ কোটি টাকা … Read more