মেমোরিয়াল স্পেশালাইজড হাসপাতালে তারিকুল আজাদ উজ্জ্বলের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত

রাশিদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ প্রতিনিধি ময়মনসিংহের মেমোরিয়াল স্পেশালাইজড হাসপাতালে অত্যন্ত ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে মরহুম তারিকুল আজাদ উজ্জ্বল সাহেবের রুহের মাগফিরাত কামনায় এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (৩ জুন ২০২৬) হাসপাতালের ৫ম তলায় এই বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষের উপস্থিতি ও মোনাজাত মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে মেমোরিয়াল … Read more

ঘোড়াঘাটের কৃতি সন্তান লন্ডনের সাবেক ডেপুটি মেয়র লুৎফা বেগমকে বর্ণাঢ্য সংবর্ধনা

মোঃ শাহ আলম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার কৃতি সন্তান এবং লন্ডনের সাবেক ডেপুটি মেয়র মোছাঃ লুৎফা বেগমকে নিজ জন্মভূমিতে এক ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৪ জুন ২০২৬) দুপুরে ঘোড়াঘাট উপজেলা অডিটোরিয়ামে এক বিশেষ আলোচনা সভা ও সম্মাননা ক্রেস্ট প্রদানের মাধ্যমে এই সংবর্ধনা দেওয়া হয়। প্রশাসন ও সুধীজনদের … Read more

কলমাকান্দায় বিশ্ব পরিবেশ দিবস পালিত: প্রকৃতি ও জলবায়ু রক্ষায় স্থানীয়দের অঙ্গীকার

মো. ফখরুল আলম খসরু, কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি নেত্রকোনার কলমাকান্দা উপজেলার চন্দ্রডিঙ্গা বাঁধ রক্ষা কমিটি ও চন্দ্রডিঙ্গা যুব সংগঠনের যৌথ উদ্যোগে এবং বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান ‘বারসিক’-এর সহযোগিতায় বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পালিত হয়েছে। এ বছরের বিশ্ব পরিবেশ দিবসের মূল প্রতিপাদ্য—“প্রকৃতির থেকে অনুপ্রাণিত হও, জলবায়ুর জন্য ও আমাদের ভবিষ্যতের জন্য”—কে সামনে রেখে বৃহস্পতিবার (৪ জুন ২০২৬) চন্দ্রডিঙ্গা … Read more

ফুলবাড়ীতে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

মোস্তাফিজার রহমান (জাহাঙ্গীর), কুড়িগ্রাম জেলা প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে মুনতাহা জান্নাত (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত বুধবার (৩ জুন ২০২৬) রাতে উপজেলার ফুলবাড়ী (নীলকমল) ছড়ার পাড় থেকে ফায়ার সার্ভিসের একটি বিশেষ উদ্ধারকারী দল শিশুটির মরদেহ উদ্ধার করে। নিহত মুনতাহা জান্নাত উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের খোচাবাড়ি গ্রামের আব্দুল … Read more

ময়মনসিংহে বিশ্ব তামাকমুক্ত দিবস উদ্‌যাপন: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রাশিদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ প্রতিনিধি ‘আকর্ষণের মুখোশ উন্মোচন: নিকোটিন ও তামাক আসক্তি মোকাবেলা’—এই জনগুরুত্বপূর্ণ প্রতিপাদ্য বিষয়টিকে সামনে রেখে ময়মনসিংহে বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৪ জুন ২০২৬) সকালে ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে দিবসটি উদ্‌যাপন করা হয়। শহর জুড়ে সচেতনতামূলক বর্ণাঢ্য র‍্যালি দিবসের কর্মসূচির শুরুতে … Read more

ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার দায়িত্ব হস্তান্তর, নতুন সদস্য সচিব মাহবুবুল আলম

রাশিদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ প্রতিনিধি ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার নতুন কমিটির সদস্য সচিব এ কে এম মাহবুবুল আলমের নিকট আনুষ্ঠানিকভাবে জেলা ক্রীড়া সংস্থার দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৪ জুন ২০২৬) জেলা ক্রীড়া সংস্থার কার্যালয়ে অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে এই দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। দায়িত্ব হস্তান্তর ও বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতি জেলা ক্রীড়া সংস্থার এই … Read more

ময়মনসিংহে জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রাশিদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ প্রতিনিধি ময়মনসিংহে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে গভীর শ্রদ্ধা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৪ জুন ২০২৬) দুপুর ২টায় স্থানীয় কর আইনজীবী ভবনে বাংলাদেশ জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম ময়মনসিংহ ইউনিটের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্মৃতিচারণ ও … Read more

পীরগঞ্জে ইয়াবা তৈরির সরঞ্জাম ও কেমিক্যালসহ কারবারি আটক, পলাতক ২

মোস্তাফিজুর রহমান রুছেল, পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি রংপুরের পীরগঞ্জে নকল ইয়াবা তৈরি ও বিপণন চক্রের বিরুদ্ধে বড় ধরণের সাফল্য পেয়েছে থানা পুলিশ। উপজেলার ১৪নং চতরা ইউনিয়নের চতরা বন্দর গ্রামে অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ইয়াবা তৈরির বিপুল পরিমাণ রাসায়নিক উপাদান, সুগন্ধি ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় সাগর মিয়া (২৮) নামে এক মাদক কারবারিকে … Read more

মাদারগঞ্জে স্থায়ী সেতু নির্মাণের দাবীতে সর্বস্তরের জনগণের বিশাল মানববন্ধন

আনিছুর রহমান আইয়ুব , মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ৫নং জোড়খালী ইউনিয়নের দক্ষিণ খামারমাগুড়া এলাকায় একটি স্থায়ী ও টেকসই সেতু নির্মাণের দাবীতে ক্ষোভে ফুঁসে উঠেছে এলাকাবাসী। আজ বৃহস্পতিবার (৪ জুন ২০২৬) খামারমাগুড়া মন্ডল বাড়ী জামে মসজিদের দক্ষিণ পাশে এই ন্যায়সঙ্গত দাবীতে এক বিশাল মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার শত শত ভুক্তভোগী … Read more

মাদারগঞ্জে ৮ বছর ধরে অকেজো ব্রীজ: নতুন ব্রীজ ও পাকা রাস্তার দাবীতে ৪ গ্রামের মানুষের মানববন্ধন

আনিছুর রহমান আইয়ুব, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি । জামালপুরের মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা এবং কড়ইচড়া ইউনিয়নের সীমান্তবর্তী ভেলামারী এলাকার একটি গুরুত্বপূর্ণ ব্রীজ দীর্ঘ ৮ বছর যাবৎ অকেজো ও জরাজীর্ণ হয়ে পড়ে রয়েছে। এর ফলে চরম যাতায়াত ভোগান্তিতে পড়েছেন ৪টি গ্রামের প্রায় ২০ হাজার মানুষ। এই দীর্ঘস্থায়ী ভোগান্তির অবসান ঘটিয়ে অবিলম্বে নতুন ব্রীজ ও পাকা রাস্তা নির্মাণের দাবীতে … Read more

মাদারগঞ্জে তীব্র গরমে হিটস্ট্রোকে নারীর মৃত্যু, এলাকায় শোকের ছায়া

আনিছুর রহমান আইয়ুব, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি অতিরিক্ত তীব্র গরমে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে জামালপুরের মাদারগঞ্জে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত নারীর নাম বালি বেগম। তিনি উপজেলার ৫নং জোড়খালী ইউনিয়নের কুকুরমারী এলাকার মৃত ইমান আলী প্রামাণিকের স্ত্রী। গতকাল মঙ্গলবার (৩ জুন ২০২৬) দুপুর ১টার দিকে বাড়ির পাশে ধানের খড়ের কাজ করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন … Read more

ফুলবাড়ীতে সড়ক সংস্কারের নামে দীর্ঘমেয়াদী ভোগান্তি, মেয়াদ পেরিয়ে গেলেও কাজ বন্ধ

মোস্তাফিজার রহমান (জাহাঙ্গীর), কুড়িগ্রাম জেলা প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নে সড়ক সংস্কারের নামে চরম জনভোগান্তির সৃষ্টি হয়েছে। উপজেলার নাওডাঙ্গা পুলের পার হতে বড়ভিটা বাজার পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ৪ কিলোমিটার পিচঢালা সড়কটির কার্পেটিং তুলে খোয়া বিছিয়ে রাখার পর দীর্ঘদিন ধরে কাজ বন্ধ রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। ফলে ধুলোবালি আর খানাখন্দে ভরা এই সড়কে প্রতিদিন চরম দুর্ভোগ … Read more