হোসেনপুরে অটোরিকশার চাপায় বৃদ্ধের মৃত্যু, চালক পলাতক

প্রদীপ কুমার সরকার, হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা কিশোরগঞ্জের হোসেনপুরে অটোরিকশার চাপায় মো. হাফিজ উদ্দিন (৭৪) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ বুধবার (৩ জুন ২০২৬) সকালে পৌর এলাকার পূর্ব দীপেশ্বর গ্রামে এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত হাফিজ উদ্দিন ওই গ্রামের মৃত আফতাব উদ্দিনের ছেলে। ঘটনাস্থলেই প্রাণহানি স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সকালে নিজ বাড়ির … Read more

সেনবাগে ৮ মামলার শীর্ষ মাদক ব্যবসায়ী মাসুম গ্রেপ্তার

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি নোয়াখালীর সেনবাগ উপজেলায় আটটি মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ও এলাকার চিহ্নিত শীর্ষ মাদক ব্যবসায়ী মো. মাসুম (২৮)কে গ্রেপ্তার করেছে সেনবাগ থানা পুলিশ। আজ মঙ্গলবার (২ জুন ২০২৬) দুপুরে থানার একটি বিশেষ অভিযানিক দল উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের সোনাকান্দি গ্রামে ঝটিকা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত মাদক কারবারি … Read more

খালিয়াজুড়িতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার, লক্ষাধিক টাকার চায়না জাল জব্দ

মোহাম্মদ হাবিবুল্লাহ, খালিয়াজুড়ি (নেত্রকোনা) প্রতিনিধি নেত্রকোনার হাওরবেষ্টিত অঞ্চল খালিয়াজুড়িতে প্রজনন মৌসুমে মৎস্য নিধন বিরোধী বিশেষ অভিযান চালিয়ে আনুমানিক লক্ষাধিক টাকা মূল্যের নিষিদ্ধ চায়না জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। আজ মঙ্গলবার (২ জুন ২০২৬) বিকেলে উপজেলার বিভিন্ন হাওরে অভিযান চালিয়ে এসব অবৈধ জাল জব্দ করা হয়। মা মাছ রক্ষায় এক মাসের নিষেধাজ্ঞা উপজেলা প্রশাসন ও মৎস্য … Read more

পীরগঞ্জে পুলিশের সফল অভিযান: ১০০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি বাবু গ্রেফতার

মোস্তাফিজুর রহমান রুছেল (এম,এ), পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি রংপুরের পীরগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবাসহ মোকলেছুর রহমান ওরফে বাবু (৪৫) নামের এক চিহ্নিত মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে পীরগঞ্জ থানা পুলিশ। আজ মঙ্গলবার (২ জুন ২০২৬) সকাল ৯টা ৫ মিনিটের দিকে উপজেলার ৮নং রায়পুর ইউনিয়নের ফলির বিল বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা … Read more

খালিয়াজুড়িতে ইয়াবাসহ মাদক কারবারিকে আটকে পুলিশে দিল জনতা

মোহাম্মদ হাবিবুল্লাহ, খালিয়াজুড়ি (নেত্রকোনা) প্রতিনিধি নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলায় ২২ পিস ইয়াবাসহ সানোয়ার হোসেন (৩০) নামের এক চিহ্নিত মাদক কারবারিকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। গত রবিবার (৩১ মে ২০২৬) সন্ধ্যায় উপজেলার চাকুয়া ইউনিয়নের লেপসিয়া লঞ্চ ঘাট এলাকায় এই ঘটনা ঘটে। আটককৃত সানোয়ার হোসেন উপজেলার মেন্দিপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের শাহজাহান মিয়ার ছেলে। সে … Read more

ফুলবাড়ীতে জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত, উপজেলা ও ইউপি নির্বাচনের প্রার্থী ঘোষণা

মোস্তাফিজার রহমান (জাহাঙ্গীর), কুড়িগ্রাম জেলা প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে ঈদ পুনর্মিলনী ও সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (৩১ মে ২০২৬) বিকেল ৩টায় উপজেলা মডেল মসজিদের হলরুমে ফুলবাড়ী উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। সভায় সাংগঠনিক বিভিন্ন বিষয়ে আলোচনার পাশাপাশি আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের প্রার্থীর … Read more

স্বাধীনতার কথা শুনলেই একটি দলের গায়ে জ্বালা ধরে: এমপি ফখরুল ইসলাম

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, স্বাধীনতার ইতিহাস ও ঘোষণার বিষয়টি নিয়ে একটি বিশেষ রাজনৈতিক দলের গায়ে জ্বালা ধরে। কারণ মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এ কারণেই তারা বিএনপিকে সহ্য করতে পারে না এবং স্বাধীনতার প্রকৃত ইতিহাস বিকৃত করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। … Read more

কলমাকান্দা থানার ওসির কথিত অডিও ভাইরাল: প্রত্যাহার ও তদন্ত কমিটি গঠন

মো. ফখরুল আলম খসরু, কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি নেত্রকোনার কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাশেমের একটি কথিত অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পরার পর ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। এই ঘটনার পর পরই তাকে তাৎক্ষণিকভাবে থানা থেকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। একই সঙ্গে অডিওটির সত্যতা ও এর ভেতরের বিষয়বস্তু পুঙ্খানুপুঙ্খ যাচাইয়ের জন্য তিন সদস্যের একটি … Read more

কুড়িগ্রামের উলিপুরে এমআর ফাউন্ডেশনের উদ্যোগে বর্ণাঢ্য “ঈদ আনন্দ” অনুষ্ঠিত

মোস্তাফিজার রহমান (জাহাঙ্গীর), কুড়িগ্রাম জেলা প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়নে পবিত্র ঈদুল আযহার আনন্দকে আরও প্রাণবন্ত করতে সামাজিক সংগঠন ‘এমআর ফাউন্ডেশন’-এর উদ্যোগে এক বর্ণাঢ্য ও আকর্ষণীয় “ঈদ আনন্দ” অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (৩০ মে ২০২৬) উপজেলার গুনাইগাছ ইউনিয়নের কাঁঠালিপাড়া সরকার বাড়িতে দিনব্যাপী এই আনন্দ উৎসবের আয়োজন করা হয়। খেলাধুলা ও পুরষ্কার বিতরণী প্রতিবছরের … Read more

নাগেশ্বরীতে ২০০ দুঃস্থ পরিবারের মাঝে মাংস বিতরণ, ‘নুনখাওয়া সংস্কার মঞ্চ’-এর আত্মপ্রকাশ

মোস্তাফিজার রহমান (জাহাঙ্গীর), কুড়িগ্রাম জেলা প্রতিনিধি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউনিয়নে পবিত্র ঈদুল আজহা পরবর্তী সময়ে অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে এলাকার একঝাঁক উদ্যমী তরুণ ও ব্যবসায়ী। গতকাল শনিবার (৩০ মে ২০২৬) বিকেলে নুনখাওয়া ইউনিয়ন পরিষদ চত্বরে এক মানবিক কর্মসূচির মাধ্যমে এলাকার ২০০ অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে মাংস বিতরণ করা হয়েছে। একই অনুষ্ঠানে … Read more

কোম্পানীগঞ্জে জামায়াতের ঈদ প্রীতি সমাবেশ ও পুনর্মিলনী, কল্যাণমুখী রাষ্ট্র গঠনের আহ্বান

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এক বর্ণাঢ্য ঈদ প্রীতি সমাবেশ ও পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (২৯ মে ২০২৬) বিকেল ৫টায় স্থানীয় নির্ঝর কনভেনশন হলে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও সুধীজনদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি পুরো আয়োজনকে প্রাণবন্ত করে … Read more

কোম্পানীগঞ্জে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালন, ঐক্যবদ্ধ থাকার আহ্বান

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি শহীদ রাষ্ট্রপতি, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে নোয়াখালীর কোম্পানীগঞ্জে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (৩০ মে ২০ Blank) সকালে বসুরহাট পৌরসভা মিলনায়তনে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি, বসুরহাট পৌরসভা বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ … Read more