বুটেক্সের প্রথম সমাবর্তন আগামী ২৭ ডিসেম্বর

এস এম সাদিকুজ্জামান, বুটেক্স প্রতিনিধি বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৭ ডিসেম্বর (শনিবার)। অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক যাত্রায় একটি নতুন মাইলফলক হিসেবে যুক্ত হবে। সমাবর্তন অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। বুটেক্সের যাত্রা ও সমাবর্তনের দীর্ঘ … Read more

সুরা নাসের বিকৃত অনুবাদে বাউল আবুল সরকার ভাইরাল, ব্যাপক ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শিল্পী আবুল সরকারের আরও একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে আলোচিত এই বাউলকে সুরা নাসকে ‘নাচ’-এর সঙ্গে তুলনা করতে দেখা গেছে। তিনি বলেন, ‘সুরা নাসে এত ‘নাচ’ কেন?’ (নাউজুবিল্লাহ) পরক্ষণেই তিনি আবারও বলেন, ‘আরেহ! নাচতে কইছে, এজন্য এত ‘নাস’। ভিডিও ঠিক কবে ধারণকৃত, এ সম্পর্কে নিশ্চিত হতে পারেনি দ্য ডেইলি … Read more

সিসিইউতে বেগম খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক, ঢাকা রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুর ১টায় খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য জানান। এর আগে গতকাল রোববার (২৩ নভেম্বর) রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য গুলশানের বাসা ফিরোজা থেকে এভারকেয়ার হাসপাতালে আনা … Read more

প্লট বরাদ্দে দুর্নীতির ৩ মামলায় শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ঢাকার পূর্বাচলের নতুন শহর প্রকল্পে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে দুর্নীতির পৃথক তিন মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাত বছর করে মোট ২১ বছরের কারাদণ্ড হয়েছে। ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. আব্দুল্লাহ আল মামুন আজ বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে এই রায় ঘোষণা করেন। মামলায় ২৩ নভেম্বর রাষ্ট্র … Read more

ময়মনসিংহে ট্রাফিক পুলিশ বক্সের ভেতরে ছুরিকাঘাতে যুবক নিহত

ওয়ালিদ আহমেদ অলি ময়মনসিংহের পাটগুদাম ব্রীজ মোড়ে ট্রাফিক পুলিশ বক্সের ভেতরে রিজওয়ান জাহান রিয়াদ নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) দুষ্কৃতকারীরা রেদুয়ান জাহান রিয়াদকে ট্রাফিক পুলিশ বক্সের অভ্যন্তরে ছুরিকাঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত … Read more

ময়মনসিংহ বিভাগীয় বইমেলা ২০২৫ উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ময়মনসিংহ বিভাগীয় বইমেলা-২০২৫ আয়োজন উপলক্ষ্যে আজ বুধবার (২৬ নভেম্বর) বিকেলে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলনকক্ষে কার্যালয়ের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মিজ্ ফারাহ শাম্মী। সভায় আলোচিত বিষয়সমূহ সভায় বইমেলা অনুষ্ঠানের স্থান নির্বাচন, কয়টি স্টল অংশগ্রহণ করবে, পুস্তক প্রকাশক ও বিক্রেতা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের … Read more

নোয়াখালী’র সুবর্ণচরে প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ উদ্বোধন ও প্রাণিসম্পদ প্রদর্শন

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলা পরিষদ প্রাঙ্গণে আজ ২৬ নভেম্বর (বুধবার) সকালে প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ এর উদ্বোধন করা হয় এবং দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫ উদযাপিত হয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর অর্থায়নে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে অসংখ্য … Read more

কোম্পানীগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও দিনব্যাপী প্রদর্শনী অনুষ্ঠিত

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি ‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদ হবে উন্নতি’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বেলুন উড়িয়ে প্রদর্শনীর উদ্বোধন করেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের চলতি … Read more

পুলিশের ঊর্ধ্বতন ১৫ কর্মকর্তার রদবদল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা পুলিশের ঊর্ধ্বতন ১৫ কর্মকর্তাকে রদবদল করেছে সরকার। এসব কর্মকর্তাদের বেশিরভাগকে স্পেশাল ব্রাঞ্চ (এসবি), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এবং ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টে (সিআইডি) পদায়ন করা হয়েছে। বাংলাদেশ পুলিশের ৬৪ জেলায় লটারির মাধ্যমে নতুন পুলিশ সুপার (এসপি) পদায়নের সিদ্ধান্তের পরই এই রদবদল করা হলো। আজ বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে … Read more

‘কবর থেকে মানুষ যেমন ফেরে না, শেখ হাসিনাও রাজনীতিতে ফিরবেন না’

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, মৃতদেহ যেমন কবর থেকে ফিরতে পারে না, শেখ হাসিনাও কোনোদিন বাংলার রাজনীতিতে ফিরতে পারবেন না। গতকাল মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত ১০টার দিকে ময়মনসিংহের গৌরীপুরের মধ্য বাজারের বাংলাদেশ খেলাফত মজলিসের জনসভায় তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা … Read more

ময়মনসিংহে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপিত

স্টাফ রিপোর্টার,ময়মনসিংহ “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি” প্রতিপাদ্য নিয়ে ময়মনসিংহে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়। আজ বুধবার (২৬ নভেম্বর) ময়মনসিংহ প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে ময়মনসিংহ জেলা পরিষদ সম্মেলন কক্ষে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ জেলা প্রশাসক মো: সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মিজ্ … Read more

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে লাগা আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা রাজধানীর শাহবাগে অবস্থিত বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) একটি ভবনে আগুন লেগেছে। আজ বুধবার বেলা সোয়া ১১টার দিকে আগুন লাগে। বিএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মোহাম্মদ শাহিনুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, “বেলা ১১টা ১৪ মিনিটে আগুন লাগে। আগুন নেভাতে কাজ করে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।” আগুনের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। হতাহতের … Read more