পুলিশের ঊর্ধ্বতন ১৫ কর্মকর্তার রদবদল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পুলিশের ঊর্ধ্বতন ১৫ কর্মকর্তাকে রদবদল করেছে সরকার। এসব কর্মকর্তাদের বেশিরভাগকে স্পেশাল ব্রাঞ্চ (এসবি), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এবং ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টে (সিআইডি) পদায়ন করা হয়েছে।

বাংলাদেশ পুলিশের ৬৪ জেলায় লটারির মাধ্যমে নতুন পুলিশ সুপার (এসপি) পদায়নের সিদ্ধান্তের পরই এই রদবদল করা হলো।

আজ বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, নির্বাচনকালীন সময়ে ৬৪ জেলার পুলিশের পাশাপাশি রদবদল হওয়া এসব কর্মকর্তারাও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *