কমল স্বর্ণের দাম: ২২ ক্যারেট ভরি ২ লাখ ৮ হাজার ১৬৭ টাকা

অর্থনীতি ডেস্ক বিশ্ববাজারে স্বর্ণের দাম কিছুটা কমে যাওয়ায় দেশের বাজারেও কমেছে স্বর্ণের দাম। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) ভরিতে ১ হাজার ৩৫৩ টাকা দাম কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বাজুস বিজ্ঞপ্তিতে জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি … Read more

পদ্মা রেল সেতু প্রকল্পে হাসিনার সাড়ে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতি ধামাচাপা দিচ্ছেন উপদেষ্টা-সচিব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে সবচেয়ে বড় লুটপাট হয়েছে যেসব প্রকল্পে তার মধ্যে উল্লেখযোগ্য হলো পদ্মা রেল সেতু সংযোগ প্রকল্প। এই প্রকল্পে মোট ব্যয় হয়েছে ৩৯ হাজার ২৪৭ কোটি টাকা। প্রকল্পটিতে কতটা দুর্নীতি-লুটপাট হয়েছে তা সরকারের অডিট বিভাগের সর্বশেষ প্রতিবেদনেই কিছুটা বেরিয়ে এসেছে। মহাপরিচালক, অডিট অধিদপ্তরের প্রতিবেদনে উপস্থাপিত তথ্যে বলা হয়েছে, অনিয়ম-দুর্নীতির কারণে … Read more

অগ্রণী ব্যাংকে শেখ হাসিনার লকারে ৮৩২ ভরি স্বর্ণ পাওয়া গেছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা অগ্রণী ব্যাংকে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুটি লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ পাওয়া গেছে। আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর দিলকুশায় অবস্থিত অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় থাকা লকার দুটি ভাঙা হয়। এর আগে গত ১৭ সেপ্টেম্বর জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) লকার দুটি জব্দ করে। লকার ভাঙার প্রক্রিয়া ও প্রাপ্তি … Read more

ময়মনসিংহে যুবদল নেতার উপর সন্ত্রাসী হামলা: ২৪ ঘন্টার মধ্যেই ছাত্রলীগ নেতা আটক

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম এর নেতৃত্বে গত ২৪ ঘন্টার দিবারাত্রির অভিযানে, এসআই সোহেল রানা সঙ্গীয় অফিসার ফোর্স সহ অভিযান চালিয়ে গত ২৪ তারিখ ১৫ নং মাসকান্দা গনশার মোড় এলাকার বাসিন্দা, প্রতিষ্ঠাকালীন মহানগর যুবদলের সাধারণ সম্পাদক, সাবেক স্বেচ্ছাসেবক দল দক্ষিণ জেলা শাখার সম্মানিত সদস্য ও সাবেক ছাত্রদল … Read more

নোবিপ্রবিতে সীরাত মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) দাওয়াহ সার্কেলের উদ্যোগে সীরাত মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত সীরাত মাহফিলটি অনুষ্ঠিত হয়। অতিথি ও আলোচকবৃন্দ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। আলোচনা … Read more

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই শাহজালালের কার্গো কমপ্লেক্সের আগুন: তদন্ত প্রতিবেদন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা বৈদ্যুতিক আর্ক ও পরবর্তী শর্ট সার্কিট থেকেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে আগুনের সূত্রপাত। আগুনের ঘটনায় সরকার গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে। আজ মঙ্গলবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেওয়া হয়। ১২ সদস্যের তদন্ত কমিটির এই প্রতিবেদনটি হস্তান্তর করেন দুর্যোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম। … Read more

নোয়াখালী’র সেনবাগে প্রবাসীর চেকের মামলায় আরেক প্রবাসী গ্রেফতার

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি নোয়াখালীর সেনবাগ উপজেলার অর্জুনতলা ইউনিয়নের গৌরকাটা গ্রামের বাহরাইন প্রবাসী হুমায়ন কবিরের ১১ লক্ষ টাকা চেকের মামলায় মো. ফারুক হোসেন নামে আরেক বাহরাইন প্রবাসীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ সোমবার দিবাগত গভীর রাতে সেনবাগ থানা পুলিশের একটি দল উপজেলার গৌরকাটা গ্রামের বাড়ি থেকে ফারুক হোসেনকে গ্রেফতার করে। মামলার প্রেক্ষাপট মামলা সূত্র মতে, … Read more

নোয়াখালী -২ আসনে মনোনয়ন বঞ্চিত বিএনপির কেন্দ্রীয় নেতা কাজী মফিজুর রহমানের মোটর শোডাউন অনুষ্ঠিত

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি নোয়াখালী- ২ (সেনবাগ -সোনাইমুড়ী আংশিক) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য, সেনবাগ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সেনবাগ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব কাজী মফিজুর রহমানের নেতৃত্বে বিশাল মোটর শোডাউন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে ফেনী-নোয়াখালী ফোর লেনের সেনবাগ উপজেলার বাণিজ্যিক … Read more

নোবিপ্রবিতে “রিসার্চ প্রপোজাল রাইটিং” বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শিক্ষক-কর্মকর্তাদের অংশগ্রহণে রিসার্চ প্রপোজাল রাইটিং বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৫ নভেম্বর ২০২৫) নোবিপ্রবি ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে এর সেমিনার কক্ষে ‘নেভিগেটিং দ্যা ফান্ডার্স ল্যান্ডস্কেপ্স: দ্যা আর্ট অব রাইটিং এ কমপেলিং রিসার্চ প্রপোজাল’ শীর্ষক এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি … Read more

ত্রিশালে প্রবাসবন্ধু ফোরামের পূর্ণাঙ্গ কমিটি গঠন: সবুজ সভাপতি, কিরণ সাধারণ সম্পাদক

ফারুক আহমেদ, ত্রিশাল (ময়মনসিংহ) ময়মনসিংহের ত্রিশালে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ‘প্রত্যাশা-২’ প্রকল্পের আওতায় গতকাল মঙ্গলবার (২৫ নভেম্বর) ব্র্যাক ত্রিশাল অফিসে প্রবাসবন্ধু ফোরামের ১৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে সর্বসম্মতিক্রমে মোখলেছুর রহমান সবুজ সভাপতি ও সিরাজুল ইসলাম কিরণকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। কমিটির সদস্যবৃন্দ নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন: সহ-সভাপতি মামুনুর রশিদ সুরুজ, যুগ্ম … Read more

বজলুল করিম আবেদের পক্ষে ফেক আইডি ব্যবহার: বসুরহাট পৌরসভার কোম্পানীগঞ্জ থানায় জিডি

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ–কবিরহাট) আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত নেতা বজলুল করিম চৌধুরী আবেদের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ফেক আইডি’ খুলে বসুরহাট পৌরসভার নাম ও অফিসিয়াল লোগো ব্যবহার করে প্রচারণা চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় পৌরকর্তৃপক্ষ কোম্পানীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে। আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) বসুরহাট পৌরসভার একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কোম্পানীগঞ্জ থানায় … Read more

নোয়াখালী’র সেনবাগের কানকিরহাটে পূবালী ব্যাংকের উপশাখার উদ্বোধন

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নোয়াখালীর সেনবাগের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র কানকিরহাট বাজারে পূবালী ব্যাংকের ২৬৬তম উপশাখার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার (২৫/১১/২০২৫) দুপুরে পূবালী ব্যাংকের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক সোনাইমুড়ী শাখার ব্যবস্থাপক আব্দুল্লাহ আল মামুন ভূঁইয়া। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পূবালী ব্যাংকের মহাব্যবস্থাপক ও … Read more