কোম্পানীগঞ্জে দায়িত্ব পালন শেষে বিদায় নিলেন ইউএনও তানভীর ফরহাদ শামীম

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় দায়িত্ব পালন শেষে বিদায় নিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানভীর ফরহাদ শামীম। আজ বুধবার (৩ ডিসেম্বর) শেষ কর্মদিবসের আগ মুহূর্তে তাঁর বিদায়ের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় প্রশাসন, সাধারণ মানুষ ও গণমাধ্যমকর্মীদের মধ্যে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। কর্মনিষ্ঠা ও মানবিকতা কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানভীর ফরহাদ শামীম … Read more

নির্বাহী বিভাগ থেকে কর্মকর্তা নিয়োগ অবৈধ: ত্রয়োদশ সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নির্বাহী বিভাগ থেকে নির্বাচন কমিশনের সচিব, রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ অবৈধ ঘোষণা এবং নির্বাচন কমিশন সার্ভিস গঠনে কার্যকর পদক্ষেপ গ্রহণের (ইলেক্টোরাল সার্ভিস কমিশন গঠনের) নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রিটে রুল চাওয়া হয়েছে এবং রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আগামী জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চাওয়া হয়েছে। … Read more

খালেদা জিয়ার ভিভিআইপি নিরাপত্তা: এভারকেয়ারের পাশে হেলিকপ্টার মহড়া

নিজস্ব প্রতিবেদক, ঢাকা স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) নিরাপত্তা প্রটোকল অনুযায়ী রাজধানীর এভারকেয়ার হাসপাতালের কাছে উন্মুক্ত মাঠে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলক অবতরণ ও উড্ডয়ন করবে। বিষয়টি নিয়ে অপপ্রচার বা বিভ্রান্তি থেকে বিরত থাকার জন্য অনুরোধ করেছে সরকার। আজ বুধবার (৩ ডিসেম্বর) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো … Read more

বিডিআর হত্যা তদন্ত: আইজিপি বাহারুল আলমের নাম, প্রশাসনে চাঞ্চল্য

নিজস্ব প্রতিবেদক, ঢাকা বিডিআর হত্যাকাণ্ড তদন্তে জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে দায়িত্ব পালনে ব্যর্থতার জন্য বর্তমান পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমসহ পাঁচ পুলিশ কর্মকর্তার নাম এসেছে। স্পর্শকাতর ওই প্রতিবেদনে আইজিপির নাম আসার পরই প্রশাসনের ভেতরে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। প্রতিবেদনে আইজিপির বিরুদ্ধে নেতিবাচক তথ্য উপস্থাপন করা হয়েছে। বিশেষ করে পুলিশের বিশেষ শাখায় (এসবি) দায়িত্ব পালনকালে … Read more

নেদারল্যান্ডের রাষ্ট্রদূতের সাথে এনসিপি’র নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি গতকাল মঙ্গলবার (২ ডিসেম্বর) বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ড এর রাষ্ট্রদূত ইউরিস ভান বোমেল এবং রাজনীতি ও জনকূটনীতি বিষয়ক উপদেষ্টা লুবাইন চৌধুরী মাসুম জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় কার্যালয়ে পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এর সাথে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন। এ সময় অতিথিদের স্বাগত জানান জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক ও আন্তর্জাতিক সম্পর্ক … Read more

রায়পুরায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা করল দুর্বৃত্তরা

সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী জেলা নরসিংদীর রায়পুরায় প্রাণতোষ কর্মকার নামে জুয়েলারী ব্যবসায়ীকে বাড়ি ডেকে নিয়ে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (২ ডিসেম্বর) দিবাগত রাত ৮টার দিকে রায়পুরা উপজেলার চরাঞ্চল বাঁশগাড়ি ইউনিয়নের দিঘলিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ হত্যার ঘটনা ঘটেছে। নিহত প্রাণতোষ কর্মকার (৪২) বাঁশগাড়ি ইউনিয়নের দিঘলিয়াকান্দি গ্রামের সাধন সরকারের ছেলে ও স্থানীয় … Read more

ময়মনসিংহ পাটগুদাম এলাকায় গভীর রাতে তালা ভেঙে নগদ টাকা ও মালামাল চুরি

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ময়মনসিংহ নগরীর পাটগুদাম এলজিইডি ভবনের বিপরীত গলিতে মসজিদের গেট সংলগ্ন একটি মুদির দোকানে গভীর রাতে চুরির ঘটনা ঘটেছে। গতকাল (০১ ডিসেম্বর) সোমবার দিবাগত রাতে স্থানীয়রা দোকানের ভাঙা তালা দেখে বিষয়টি টের পেয়ে দোকান মালিককে খবর দেন। ক্ষয়ক্ষতি ও আতঙ্কের পরিবেশ স্থানীয় সূত্রে জানা যায়, চোরেরা দোকানের প্রধান তালা ভেঙে ভিতরে প্রবেশ করে। … Read more

ময়মনসিংহের চরপাড়া কপিক্ষেত এলাকায় দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৪

ওয়ালিদ আহমেদ অলি ময়মনসিংহের চরপাড়া কপিক্ষেত এলাকায় দু’গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার ( ২ই ডিসেম্বর) রাত ৮টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ৪ জন আহত হয়েছে। আহতদের মধ্যে রিগ্যান নামে একজনকে গুরুতর অবস্থায় ঢাকায় রেফার্ড করা হয়েছে। কি নিয়ে ঘটনাটি ঘটেছে তা এখনো বিস্তারিত জানা যায় নি। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে … Read more

বার্ষিক পরীক্ষা স্থগিত করে প্রাথমিক শিক্ষকদের আন্দোলন, আগামীর নাগরিকদের সাথে প্রহসন

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি ধর্মঘটের কারণে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষকেরা বার্ষিক পরীক্ষা স্থগিত করায় শিশুদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক, কর্মচারীদের গ্রেড উন্নয়ন ও প্রজ্ঞাপন কার্যকর করার দাবিতে চলমান আন্দোলন ও কর্মবিরতির প্রেক্ষিতে গত কয়েকদিন ধরে স্কুলে বার্ষিক পরীক্ষা অনিশ্চয়তার মুখে পড়েছে। কোমলমতি শিক্ষার্থীদের দীর্ঘ প্রস্তুতি থাকা সত্ত্বেও পরীক্ষাগুলো নির্ধারিত … Read more

তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গঠনে জেলা তথ্য অফিস, ময়মনসিংহের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গঠনে জেলা তথ্য অফিস, ময়মনসিংহের আয়োজনে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ জেলা পরিষদের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে আজ মঙ্গলবার (০২ ডিসেম্বর) বিকেলে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা তথ্য অফিস, ময়মনসিংহের পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত … Read more

৫০০ টাকার নতুন নোট বাজারে আসছে ৪ ডিসেম্বর, জানাল কেন্দ্রীয় ব্যাংক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা বাংলাদেশ ব্যাংক ‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’-শীর্ষক নতুন ডিজাইন ও সিরিজের সকল মূল্যমানের (১০০০, ৫০০, ২০০, ১০০, ৫০, ২০, ১০, ৫ ও ২ টাকা) নতুন নোট মুদ্রণের কার্যক্রম গ্রহণ করেছে। এরমধ্যে ১০০০, ১০০, ৫০ ও ২০ টাকা মূল্যমানের নোট বাজারে প্রচলনে দেওয়া হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের যোগাযোগ ও প্রকাশনা বিভাগ … Read more

জাতীয় নির্বাচন সামনে রেখে ৫২৭ থানার ওসি পদে বড় রদবদল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই দেশের ৫২৭টি থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদায়ন করা হয়েছে। প্রথমবারের মতো লটারির মাধ্যমে এসব পদায়ন সম্পন্ন হয়। লটারিতে নির্বাচিত ৫২৭ জন কর্মকর্তার তালিকায় ‘প্রস্তাবিত’ উল্লেখ করা হয়েছে। তবে মেট্রোপলিটন এলাকার কোনো থানায় এ লটারি প্রক্রিয়া প্রযোজ্য হয়নি। পদায়ন প্রক্রিয়া ও রেঞ্জভিত্তিক চিত্র এর আগে … Read more