নোয়াখালী’র কোম্পানীগঞ্জে নতুন ইউএনও হিসেবে যোগ দিলেন মো. মাসুদুর রহমান

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে মো. মাসুদুর রহমান দায়িত্ব গ্রহণ করেছেন। আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে তিনি আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। দায়িত্ব গ্রহণের পর উপজেলা প্রশাসনের কর্মকর্তারা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। নবাগত ইউএনওকে স্বাগত জানাতে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ অভিনন্দন ও শুভেচ্ছা … Read more

শুক্রবার খালেদা জিয়াকে লন্ডনে নেয়ার পরিকল্পনা, জানালেন ডা. জাহিদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, খালেদা জিয়াকে শুক্রবার কাতার এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে নেয়ার পরিকল্পনা করা হচ্ছে। ডাক্তারসহ সঙ্গে থাকবেন ১৪ জন। আজ বৃহস্পতিবার দুপুর পৌনে ২টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। … Read more

নির্বাচন ঘিরে পুলিশ কর্মকর্তাদের নিরপেক্ষ থেকে কাজ করার নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক,ঢাকা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ কর্মকর্তাদের নিরপেক্ষ থেকে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ৬৪ জেলার পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্যকালে তিনি এই নির্দেশনা দেন। ঐতিহাসিক নির্বাচনে পুলিশের ভূমিকা প্রধান উপদেষ্টা বলেন: ‘নির্বাচনী চ্যালেঞ্জ গ্রহণের জন্য মানসিক প্রস্তুতি নিতে … Read more

জুলাই গণঅভ্যুত্থানে হত্যাযজ্ঞের মামলায় সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের সময় হত্যাযজ্ঞের ঘটনায় করা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সূত্রে এ তথ্য জানা গেছে। এদিকে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে ট্রাইব্যুনাল সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে ১০ ডিসেম্বর হাজির করার নির্দেশ দিয়েছেন। পলক … Read more

মৃত্যুর কোলে ঢলে পড়ার আগে ফোনে স্ত্রীকে যা বলেছিলেন ক্যাপ্টেন তানভীর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা পিলখানায় সংঘটিত বর্বর হত্যাকাণ্ড তদন্তের জন্য গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে ভয়ানক সব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, বিডিআর হত্যাকাণ্ডে বহিঃশক্তির সরাসরি সম্পৃক্ততা ও তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সরাসরি জড়িত থাকার শক্তিশালী প্রমাণ মিলেছে। এই চাঞ্চল্যকর তথ্য উঠে আসার পাশাপাশি, নিহত ক্যাপ্টেন তানভীর হায়দার নূরের স্ত্রীর ভাষ্যে তাঁর শেষ … Read more

নোবিপ্রবি শিক্ষার্থীবাহী তিন বিআরটিসি বাসে রহস্যময় আগুন: গুলবাহার ও মালতী পুড়ে ছাঁই

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীদের বহনকারী মোট তিনটি বিআরটিসি বাসে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বাসগুলো হলো গুলবাহার, গন্ধরাজ ও মালতী। এর মধ্যে গুলবাহার ও মালতী সম্পূর্ণভাবে পুড়ে ছাঁই হয়ে গেছে, আর গন্ধরাজ বাসটিতেও বড় ধরনের ক্ষতি হয়েছে বলে জানা গেছে। আনুমানিক মধ্যরাতে ঘটনাটি ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হঠাৎ করেই … Read more

রাজধানীতে আবারও ভোর ৬টা ১৫ মিনিটে ভূমিকম্প

নিজস্ব প্রতিবেদক, ঢাকা রাজধানী ঢাকায় ফের ভূকম্পন অনুভূত হয়েছে। আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ৬টা ১৫ মিনিটে এই কম্পন অনুভূত হয়। রাজধানীর ঢাকার বনশ্রী, সবুজবাগ, মহাখালী, ধানমন্ডি এলাকায় এই কম্পন অনুভূত হয় বলে দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন সেখানকার একাধিক বাসিন্দা। এছাড়া গাজীপুর, নারায়ণগঞ্জ এলাকায়ও কম্পন অনুভূত হয় বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে এই ভূমিকম্পের মাত্রা … Read more

প্রথম বাংলাদেশি হিসেবে ইতিহাস গড়লেন শরফুদ্দৌলা সৈকত

খেলা ডেস্ক ইতিহাসের পাতায় নাম লেখালেন বাংলাদেশের এলিট আইসিসি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে অ্যাশেজের কোনো ম্যাচে অন ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। ব্রিসবেনে আজ শুরু হওয়া অ্যাশেজের দ্বিতীয় টেস্টে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। তার সঙ্গে আছেন দক্ষিণ আফ্রিকার অ্যাড্রিয়ান হোল্ডস্টক। টিভি আম্পায়ার থাকবেন নিতিন মেনন। … Read more

সুবর্ণচরে প্রাথমিকে বার্ষিক পরীক্ষা স্থগিত : বাধাগ্রস্ত ৫ হাজার শিক্ষার্থীর ভবিষ্যৎ

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি সুবর্ণচরে ৩৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শাটডাউনের কারণে বার্ষিক পরীক্ষা স্থগিত হওয়াতে বিপাকে শিক্ষার্থীরা। দেশব্যাপী ৩ দফা দাবিতে চলমান প্রাথমিক শিক্ষকদের আন্দোলনের অংশ হিসেবে সুবর্ণচরে ৩৭ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা তাদের প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা বন্ধ রেখে শাটডাউন কর্মসূচি পালন করে। এতে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর শিক্ষা জীবন ব্যাহত হওয়ার সম্ভাবনা … Read more

নোবিপ্রবি সায়েন্স ক্লাবের আয়োজনে ‘ইনুকুয়েস্ট-২০২৫’ প্রতিযোগিতা অনুষ্ঠিত

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) সায়েন্স ক্লাবের আয়োজনে পোস্টার প্রেজেন্টেশন ও রিসার্চ আইডিয়া প্রেজেন্টেশন বিষয়ক প্রতিযোগিতা ‘ইনুকুয়েস্ট-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৩ ডিসেম্বর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ভবন ও ভিডিও কনফারেন্স অন রুমে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা ও বিজয়ীরা পোস্টার প্রেজেন্টেশন ও থ্রি মিনিট রিসার্চ আইডিয়া প্রেজেন্টেশন—এই দুই … Read more

ঢাবির হল খুলছে ২৮ ডিসেম্বর, ক্লাসও শুরু ওই দিনই

শিক্ষা ডেস্ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হলগুলো আগামী ২৮ ডিসেম্বর থেকে খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওইদিন থেকেই ক্লাস শুরুরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ বুধবার (৩ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সভায় সভাপতিত্ব করেন। ছুটি ও পরীক্ষার সময়সূচি সভায় ভূমিকম্প পরবর্তী বিভিন্ন … Read more

১৯ দেশের নাগরিকদের গ্রিনকার্ড-নাগরিকত্ব দেওয়া বন্ধ করল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক ইউরোপের বাইরে থাকা ১৯টি দেশের নাগরিকদের সব অভিবাসন আবেদন স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন। এর মধ্যে রয়েছে গ্রিন কার্ড এবং ন্যাশনালাইজেশন (নাগরিকত্ব) প্রক্রিয়া। জাতীয় নিরাপত্তা ও জননিরাপত্তার উদ্বেগকে সামনে রেখে প্রশাসন এই কঠোর পদক্ষেপ নিয়েছে। এই সিদ্ধান্তের আওতায় থাকা দেশগুলোতে ইতোমধ্যেই জুনে আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপিত হয়েছিল। নতুন নীতিতে আরও কঠোরতা আনা হয়েছে। তালিকাভুক্ত … Read more