জাতীয় নির্বাচন সামনে রেখে ৫২৭ থানার ওসি পদে বড় রদবদল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই দেশের ৫২৭টি থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদায়ন করা হয়েছে। প্রথমবারের মতো লটারির মাধ্যমে এসব পদায়ন সম্পন্ন হয়।

লটারিতে নির্বাচিত ৫২৭ জন কর্মকর্তার তালিকায় ‘প্রস্তাবিত’ উল্লেখ করা হয়েছে। তবে মেট্রোপলিটন এলাকার কোনো থানায় এ লটারি প্রক্রিয়া প্রযোজ্য হয়নি।

পদায়ন প্রক্রিয়া ও রেঞ্জভিত্তিক চিত্র

এর আগে ২৬ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে দেশের ৬৪ জেলার পুলিশ সুপারদের (এসপি) লটারির মাধ্যমে পদায়ন করা হয়।

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, সারা দেশে মোট থানার সংখ্যা ৬৩৯টি। এর মধ্যে জেলা পর্যায়ে ৫২৭টি এবং মেট্রোপলিটন এলাকায় ১১০টি থানা রয়েছে। মেট্রোপলিটন এলাকার থানাগুলোতে লটারি নয়, বরং সংশ্লিষ্ট কমিশনাররা অভ্যন্তরীণভাবে ওসি পদায়নের দায়িত্ব পালন করবেন।

রেঞ্জভিত্তিক ওসি পদায়নের সংখ্যা নিচে দেওয়া হলো:

  • ঢাকা রেঞ্জ: ১৩ জেলায় ৯৮ থানার ওসিকে পদায়ন করা হয়েছে।
  • চট্টগ্রাম রেঞ্জ: ১১ জেলায় ১১১ থানার ওসিকে পদায়ন করা হয়েছে।
  • খুলনা রেঞ্জ: ১০টি জেলায় ৬৪ থানার ওসিকে পদায়ন করা হয়েছে।
  • ময়মনসিংহ রেঞ্জ: ৪ থানায় ৩৬ ওসিকে পদায়ন করা হয়েছে।
  • বরিশাল রেঞ্জ: ৬ জেলায় ৪৬ ওসিকে পদায়ন করা হয়েছে।
  • সিলেট রেঞ্জ: ৪ জেলায় ৩৯ থানার ওসিকে পদায়ন করা হয়েছে।
  • রাজশাহী রেঞ্জ: ৮ জেলায় ৭১ থানার ওসিকে পদায়ন করা হয়েছে।
  • রংপুর রেঞ্জ: ৮ জেলার ৬২ থানার ওসিকে পদায়ন করা হয়েছে।

নতুন পদায়ন হওয়া এসব কর্মকর্তারা নির্বাচনকালীন সময়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *