নোবিপ্রবি’র আধুনিকায়নে ৩৩৪ কোটি টাকার প্রকল্প অনুমোদন

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) অবকাঠামো উন্নয়ন ও আধুনিকায়নের জন্য ৩৩৪ কোটি ৪৬ লাখ টাকার একটি বৃহৎ উন্নয়ন প্রকল্প একনেক সভায় অনুমোদন দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (২ই ডিসেম্বর) ২০২৫-২৬ অর্থ বছরে ৬ষ্ঠ একনেক সভায় প্রকল্পটি পাশ হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.মুহাম্মদ ইসমাইল। এই উন্নয়ন প্রকল্পের … Read more

খালেদা জিয়ার নিরাপত্তায় এভারকেয়ারে এসএসএফ সদস্যরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিরাপত্তার জন্য স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সদস্যরা রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন। আজ মঙ্গলবার (০২ ডিসেম্বর) দুপুর ২টা ২০ মিনিটের দিকে তাঁরা হাসপাতালে পৌঁছান। এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। ভিভিআইপি ঘোষণা ও কারণ এর আগে সকালে এক বিবৃতিতে অন্তর্বর্তী সরকার … Read more

শিক্ষকরা পরীক্ষা বন্ধ রাখলে শাস্তির মুখোমুখি হবেন: শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার

শিক্ষা ডেস্ক দেশের বিভিন্ন স্থানে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা কোমলমতি শিক্ষার্থীদের পরীক্ষা বন্ধ করে যে সিদ্ধান্ত নিয়েছেন, তা সরকারি কর্মচারী বিধি লঙ্ঘনের শামিল বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার। তিনি সতর্ক করে বলেন, এ ধরনের সিদ্ধান্তের কারণে সংশ্লিষ্ট শিক্ষকদের শাস্তির মুখোমুখি হতে হবে। সোমবার সন্ধ্যায় বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি … Read more

দাম বাড়ল এলপিজির: ১২ কেজি সিলিন্ডারের দাম বেড়ে ১ হাজার ২৫৩ টাকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ডিসেম্বর মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ২১৫ টাকা থেকে ৩৮ টাকা বাড়িয়ে ১ হাজার ২৫৩ টাকা করা হয়েছে। আজ মঙ্গলবার (০২ ডিসেম্বর) এ নতুন মূল্য ঘোষণা করা হয়, যা আজ সন্ধ্যা থেকেই কার্যকর হবে।

খালেদা জিয়ার সংকটময় মুহূর্তে চাইলেন দেশবাসীর দোয়া : আবেগাপ্লুত ডা. জাহিদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, দেশবাসীর কাছে আমরা দোয়া চাই। মানুষের দোয়া ও সারা পৃথিবীর অনেক মানুষের ভালোবাসায় এবং দোয়ার কারণেই হয়তো তিনি সুস্থ হয়ে উঠবেন বলে আশা করি। আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুর … Read more

খালেদা জিয়ার অবস্থা ‘সংকটাপন্ন’, হাসিমুখে হাসপাতাল থেকে বের হলেন বিএনপি নেতা ফজলু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তাকে দেখতে গতকাল সোমবার (১ ডিসেম্বর) রাতে সেখানে গিয়েছিলেন তার উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, হাসপাতাল থেকে বের হওয়ার সময় তিনি হাসছেন। এমন ভিডিও ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের … Read more

খালেদা জিয়াকে ভিভিআইপি ঘোষণা করল উপদেষ্টা পরিষদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সভাপতিত্বে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে এ সভা অনুষ্ঠিত হয়। ভিভিআইপি ঘোষণার সিদ্ধান্ত খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায়, হাসপাতালে তার নির্বিঘ্ন চিকিৎসা, প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা, তার নিরাপত্তা ও যাতায়াতের সুবিধা এবং উচ্চ মর্যাদা … Read more

মাঠজুড়ে কান্না আর ‘আমিন আমিন’ ধ্বনির মধ্য দিয়ে শেষ হলো তুরাগ তীরের জোড় ইজতেমা

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর টঙ্গীর তুরাগ তীরে তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের অধীনে আয়োজিত পাঁচ দিনব্যাপী পুরানাদের জোড় ইজতেমা আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো। আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে গাজীপুরসহ আশপাশের জেলার ধর্মপ্রাণ মুসল্লিদের ঢলে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে পুরো ইজতেমা ময়দান। দোয়ায় অংশ নেন প্রায় আড়াই লক্ষাধিক মুসল্লি। আখেরি মোনাজাত ও অংশগ্রহণ ফিরে … Read more

ময়মনসিংহে রিয়াদ হত্যার প্রতিবাদে মানববন্ধন – পিতার আহাজারি

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ময়মনসিংহ পাটগুদাম ব্রীজ মোড় পুলিশ বক্সে ২৬ শে নভেম্বর রিজওয়ান জাহান খান রিয়াদকে নির্ন্মমভাবে হত্যা করে দুবৃর্ত্তরা। ২৮ শে নভেম্বর শুক্রবার পাটগুদাম ব্রিজ মোড়ে রিয়াদের বন্ধু, স্বজন, বন্ধু, এলাকাবাসী হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে। সেই সময় কোতোয়ালী পুলিশ ইনচার্জ শিবিরুল ইসলাম আসামিদের গ্রেফতারের জন্য ৪৮ ঘণ্টা সময় দেন। রিয়াদ হত্যার পাঁচ দিন … Read more

খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে সরকারের প্রজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করেছে সরকার। খালেদা জিয়ার জন্য বিশেষ নিরাপত্তা বাহিনী স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) নিয়োগ দেওয়া হচ্ছে। আইন, ২০২১ এর ধারা ২(ক)-এ প্রদত্ত ক্ষমতাবলে, সরকারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসাবে ঘোষণা করা হয়েছে। আইন মন্ত্রণালয় থেকে এসআরও জারি করা … Read more

অবৈধভাবে নদী থেকে মাটি কাটার দায়ে ৯ জনের কারাদণ্ড, ভ্রাম্যমাণ আদালতের অভিযান

সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী জেলা নরসিংদীর রায়পুরা উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের রাধাগঞ্জ বাজারের পাশে আড়িয়াল খাঁ নদীর তীর ভাঙন ও পরিবেশের ক্ষতি করে মাটি কাটার অভিযোগে অভিযান পরিচালনা করেছে মোবাইল কোর্ট। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ৯ জনকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী আরও একজনকে … Read more

‘গণতন্ত্রের অগ্রযাত্রায় মিডিয়া আমাদের সহযাত্রী’

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ময়মনসিংহের নবাগত জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেছেন, গণতন্ত্রের অগ্রযাত্রায় মিডিয়া আমাদের সহযাত্রী। একটি গণতান্ত্রিক রাষ্ট্রকে সুসংহত করতে কিছু মৌলিক ভিত্তি প্রয়োজন, আর সেই ভিত্তিগুলোর মধ্যে অন্যতম হলো মিডিয়া। আগে যেমন মিডিয়া দায়িত্ব পালন করত, এখন তার ভূমিকা আরও শক্তিশালী ও প্রভাবশালী হয়ে উঠেছে। গণতন্ত্রের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে … Read more