নোয়াখালী-১: লড়াইয়ে এগিয়ে খোকন, চমক দেখাতে পারে জামায়াত

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নোয়াখালীর ৬টি সংসদীয় আসনেই রাজনৈতিক পারদ তুঙ্গে। এর মধ্যে নোয়াখালী-১ (চাটখিল ও সোনাইমুড়ী আংশিক) আসনে ভোটের সমীকরণ ধীরে ধীরে স্পষ্ট হতে শুরু করেছে। অভিজ্ঞতা ও সাংগঠনিক শক্তির বিচারে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন সুবিধাজনক অবস্থানে থাকলেও, বিকল্প শক্তি হিসেবে … Read more

রায়পুরায় দুই পক্ষের সংঘর্ষ: গুলিবিদ্ধ হয়ে স্কুলছাত্র নিহত

সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী জেলা নরসিংদীর রায়পুরা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষে মুস্তাকিম মিয়া (১৪) নামের এক স্কুলছাত্র গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ চরাঞ্চলে এই মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনার বিবরণ ও সংঘর্ষের সূত্রপাত স্থানীয় সূত্র জানায়, সায়দাবাদ এলাকায় এরশাদ মিয়া এবং হানিফ মাস্টারের সমর্থকদের … Read more

কুড়িগ্রাম হবে কৃষি শিল্পের রাজধানী: ডা. শফিকুর রহমান

মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি “আর কোনো ফেলানীকে কাঁটাতারে ঝুলতে হবে না। আমরা প্রতিবেশী রাষ্ট্রকে বন্ধু মানি, কিন্তু কোনো গোলামি মানি না। বন্ধু থাকবে, প্রভু থাকবে না।” বুধবার (৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর … Read more

শব -ই- বরাত

মহসিন আলম মুহিন শবে বরাত মুসলিমদের মুক্তির রজনী, ভাগ্য রজনী- ক্ষমা প্রার্থনার এ রাত, মহান আল্লাহর মেহেরবাণী।। এ রাতে ফরজ আদায় করে নফল এবাদতে জোড়ে, আল্লাহর কাছে পানাহ চায় তওবা, দরূদ, আমল করে।। আল্লাহ পাকের কাছে নিসফে শাবান মহিমান্বিত রাত, এ রাতে আল্লাহ পূরণ করেন বান্দার মনের ভালো সাধ।। রোগ গ্রস্থরে রোগ মুক্তি দিবেন, অভাব … Read more

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-এর নাম পরিবর্তন, নতুন নাম ‘এসআইএফ’

নিজস্ব প্রতিবেদক ঢাকা সরকার র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র‍্যাবের নাম পরিবর্তনের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই বিশেষ বাহিনীর নতুন নাম রাখা হয়েছে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (Special Intervention Force) বা এসআইএফ। নাম পরিবর্তনের ঘোষণা মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী এই ঐতিহাসিক … Read more

নোয়াখালী-২: ধানের শীষের প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্রের অভিযোগ

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-২ (সেনবাগ ও সোনাইমুড়ী আংশিক) আসনে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব কাজী মো. মফিজুর রহমান প্রতিপক্ষ প্রার্থীর বিরুদ্ধে প্রচারে বাধা ও নেতাকর্মীদের হয়রানির অভিযোগ তুলেছেন। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে সেনবাগ উপজেলার ডমুরুয়া ইউনিয়নের পরিকোট গ্রামে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন। বহিষ্কার ও প্র … Read more

কোম্পানীগঞ্জে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার ও নেবুলাইজার বিতরণ

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি মানবসেবার ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে ‘সার্ভ ফর স্মাইল’ (Serve for Smile)-এর ব্যবস্থাপনায় নোয়াখালীর কোম্পানীগঞ্জে প্রতিবন্ধী ও অসহায় রোগীদের মাঝে হুইলচেয়ার এবং নেবুলাইজার মেশিন বিতরণ করা হয়েছে। বিতরণ কর্মসূচি মঙ্গলবার বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলা কার্যালয়ের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে এই চিকিৎসাসামগ্রী বিতরণ করা হয়। কর্মসূচির আওতায় চারজন শিশু প্রতিবন্ধীকে হুইলচেয়ার এবং অসহায় … Read more

কোম্পানীগঞ্জে অবৈধ বালু উত্তোলন: একজনের জেল ও লাখ টাকা জরিমানা

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একজনকে অর্থদণ্ড ও অপর একজনকে কারাদণ্ড প্রদান করা হয়েছে। সোমবার (২রা ফেব্রুয়ারি) বিকেলে ইউনিয়নের স্লুইসগেট এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযান ও দণ্ডের বিবরণ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেমের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে … Read more

ঘোড়াঘাটে বিএনপির ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ অনুষ্ঠিত

শাহ আলম (ঘোড়াঘাট), দিনাজপুর দিনাজপুরের ঘোড়াঘাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গ সংগঠনের উদ্যোগে গরিব, অসহায় ও স্বল্প আয়ের মানুষের জন্য দিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। মেডিকেল ক্যাম্পের বিবরণ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে ঘোড়াঘাট থানার উত্তর পাশে পৌরসভার পুরাতন ভবন চত্বরে এই মেডিকেল ক্যাম্প শুরু হয়। এতে … Read more

ফুলবাড়ীতে ৯ম পে-স্কেলসহ ৭ দফা দাবিতে সরকারি কর্মচারীদের বিক্ষোভ

মোস্তাফিজার রহমচন জাহাঙ্গীর, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি বৈষম্যহীন ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশসহ ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কুড়িগ্রামের ফুলবাড়ীতে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা। কর্মসূচির বিবরণ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে ফুলবাড়ী উপজেলা চত্বরে এই অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। কর্মসূচিতে অংশগ্রহণকারী সরকারি কর্মকর্তা-কর্মচারীরা তাদের দাবি … Read more

নারী ফুটবল দলের সমর্থনে ইনফিনিক্সের ‘নাম্বার ১ ইন অ্যাকশন’

প্রযুক্তি ডেস্ক বাংলাদেশের প্রযুক্তি ব্র্যান্ড ইনফিনিক্স (Infinix) নারী ফুটবল দলের ঐতিহাসিক সাফল্য উদযাপন ও তাঁদের প্রতি সমর্থন জানাতে দেশব্যাপী ডিজিটাল ক্যাম্পেইন ‘নাম্বার ১ ইন অ্যাকশন’ চালু করেছে। ২০২৬ এএফসি উইমেনস এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে প্রথমবারের মতো কোয়ালিফাই করার গৌরবময় অর্জনকে কেন্দ্র করেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য নারী ফুটবল দলের শৃঙ্খলা, দৃঢ়তা এবং … Read more

মাদারগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে দুপক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৩০

আনিছুর রহমান আইয়ুব, জামালপুর প্রতিনিধি জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার ২ নং কড়ইচড়া ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুপক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে কড়ইচড়া ইউনিয়নের বাগলেরগড় এলাকায় এ রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে। সংঘর্ষের সূত্রপাত ও বিবরণ স্থানীয় সূত্রে জানা যায়, মহিষবাথান সংলগ্ন বাগলেরগড় এলাকার … Read more