কুড়িগ্রাম হবে কৃষি শিল্পের রাজধানী: ডা. শফিকুর রহমান

মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

“আর কোনো ফেলানীকে কাঁটাতারে ঝুলতে হবে না। আমরা প্রতিবেশী রাষ্ট্রকে বন্ধু মানি, কিন্তু কোনো গোলামি মানি না। বন্ধু থাকবে, প্রভু থাকবে না।”

বুধবার (৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান

আধিপত্যবাদের বিরুদ্ধে হুঁশিয়ারি

জনসভায় ডা. শফিকুর রহমান বলেন, “আমরা আর কোনো আধিপত্যবাদের কাছে মাথা নত করব না। ঐক্যবদ্ধভাবে সবাই মিলে বৈষম্যহীন একটি নতুন বাংলাদেশ গড়ব। নদী শাসন ও ভাঙন রোধে আমরা কার্যকর পদক্ষেপ নেব।”

কুড়িগ্রামের উন্নয়ন ও কৃষি বিপ্লব

কুড়িগ্রামবাসীর উদ্দেশ্যে জামায়াত আমীর প্রতিশ্রুতি দিয়ে বলেন, “জামায়াত ক্ষমতায় গেলে কুড়িগ্রাম থেকে উন্নয়নের যাত্রা শুরু হবে। কুড়িগ্রামের মঙ্গা ও দুঃখ দূর করা হবে ইনশাআল্লাহ। কুড়িগ্রাম হবে উত্তরবঙ্গের কৃষি শিল্পের রাজধানী। এছাড়া কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়কে আরও আধুনিকায়ন করে বিশ্বমানের প্রতিষ্ঠানে রূপান্তর করা হবে।”

জোটের প্রার্থীদের পরিচয় ও গণভোটের আহ্বান

জনসভা শেষে তিনি কুড়িগ্রামের ৪টি আসনের জোট মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন এবং তাদের হাতে দলীয় প্রতীক তুলে দেন। এ সময় তিনি নিজে স্লোগান তুলে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সমর্থন চেয়ে বলেন, “হ্যাঁ ভোটে আজাদী, না ভোটে গোলামী।”

উপস্থিত নেতৃবৃন্দ

১১ দলীয় জোটের এই বিশাল জনসভায় আরও বক্তব্য রাখেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনসহ জোটের জাতীয় ও স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ। জনসভা উপলক্ষে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে সকাল থেকেই হাজার হাজার নেতা-কর্মীর ঢল নামে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *