নোয়াখালী-১: লড়াইয়ে এগিয়ে খোকন, চমক দেখাতে পারে জামায়াত

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নোয়াখালীর ৬টি সংসদীয় আসনেই রাজনৈতিক পারদ তুঙ্গে। এর মধ্যে নোয়াখালী-১ (চাটখিল ও সোনাইমুড়ী আংশিক) আসনে ভোটের সমীকরণ ধীরে ধীরে স্পষ্ট হতে শুরু করেছে। অভিজ্ঞতা ও সাংগঠনিক শক্তির বিচারে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন সুবিধাজনক অবস্থানে থাকলেও, বিকল্প শক্তি হিসেবে সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি করেছেন জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মো. ছাইফ উল্লাহ

নোয়াখালী-১ আসনের ভোটার পরিসংখ্যান

চাটখিল ও সোনাইমুড়ী উপজেলার আংশিক এলাকা নিয়ে গঠিত এই আসনে বড় ভোটার ভিত্তি জয়-পরাজয়ে মূল ভূমিকা রাখবে।

  • মোট ভোটার: ৪,৫২,৪২৫ জন।
  • পুরুষ ভোটার: ২,৩৩,৭১১ জন।
  • নারী ভোটার: ২,১৮,৭১৪ জন।
  • মোট ভোট কেন্দ্র: ১৪১টি (সবই স্থায়ী)।
  • ভোট কক্ষ: ৮৮৯টি (এর মধ্যে ৩১টি অস্থায়ী)।

নির্বাচনী ময়দানে ৭ প্রতিদ্বন্দ্বী

যাচাই-বাছাই শেষে একজন স্বতন্ত্র প্রার্থী বাদ পড়ায় বর্তমানে সাতজন প্রার্থী চূড়ান্ত লড়াইয়ে আছেন:

প্রার্থীর নামদলপ্রতীক
ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনবিএনপিধানের শীষ
মাওলানা মো. ছাইফ উল্যাহবাংলাদেশ জামায়াতে ইসলামীদাঁড়িপাল্লা
জহিরুল ইসলামইসলামী আন্দোলন বাংলাদেশহাতপাখা
মো. নুরুল আমিনজাতীয় পার্টিলাঙ্গল
মো. মনিনুল ইসলামবাংলাদেশ কংগ্রেসডাব
মো. মশিউর রহমানইনসানিয়াত বাংলাদেশআপেল
রেহানা বেগমজাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)তারা

সমীকরণ ও জনমত

নির্বাচনী মাঠ বিশ্লেষণে দেখা যায়, বিএনপির ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন দীর্ঘদিনের অভিজ্ঞ ও হেভিওয়েট প্রার্থী হওয়ায় তাঁর অবস্থান বেশ শক্তিশালী। তবে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা ছাইফ উল্লাহর নিরবচ্ছিন্ন গণসংযোগ এবং ধর্মীয় আবেদন ভোটারদের মাঝে নতুন আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয় সচেতন মহলের মতে, জামায়াত এখানে বড় কোনো চমক দেখালে অবাক হওয়ার কিছু থাকবে না।

অন্যদিকে, ইসলামী আন্দোলন ও জাতীয় পার্টির প্রার্থীরাও নীরবে তাঁদের ভোটব্যাংক গোছাতে ব্যস্ত। সব মিলিয়ে নোয়াখালী-১ আসনে এবার এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *