কোম্পানীগঞ্জে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার ও নেবুলাইজার বিতরণ

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

মানবসেবার ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে ‘সার্ভ ফর স্মাইল’ (Serve for Smile)-এর ব্যবস্থাপনায় নোয়াখালীর কোম্পানীগঞ্জে প্রতিবন্ধী ও অসহায় রোগীদের মাঝে হুইলচেয়ার এবং নেবুলাইজার মেশিন বিতরণ করা হয়েছে।

বিতরণ কর্মসূচি

মঙ্গলবার বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলা কার্যালয়ের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে এই চিকিৎসাসামগ্রী বিতরণ করা হয়। কর্মসূচির আওতায় চারজন শিশু প্রতিবন্ধীকে হুইলচেয়ার এবং অসহায় রোগীদের ব্যবহারের জন্য তিনটি নেবুলাইজার মেশিন প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্য

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিএমইএ-এর পরিচালক, কোম্পানীগঞ্জ চক্ষু হাসপাতালের চেয়ারম্যান এবং ‘সার্ভ ফর স্মাইল’-এর প্রেসিডেন্ট সাইফুল্যাহ মনছুর। তিনি তাঁর বক্তব্যে বলেন, “মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। সমাজের অবহেলিত ও অসহায় মানুষ যেন চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হয়, সেই লক্ষ্য নিয়েই কোম্পানীগঞ্জ চক্ষু হাসপাতাল শুরু থেকেই নিরলসভাবে কাজ করে যাচ্ছে”।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সেবাপ্রাপ্ত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এ ধরনের মানবিক সহায়তায় সুবিধাভোগীরা আয়োজক সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *