আলেয়া মান্নান

সোনালি ধান সবুজ মাঠে,
কৃষাণের মুখে হাসি ফোটে।
রাখাল মাঠে বাজায় বাঁশি,
বাংলা আমি খুব ভালোবাসি।
নদীর বুকে জেলে ভাই,
তাদের কণ্ঠে শুনতে পাই।
ভাটিয়ালি গান গায়,
আহারে কী মায়ায়!
শ্যামল সবুজ গাছের ডালে,
পাখিরা সব দলে দলে।
মিষ্টি রোদ্দুর সকাল বেলা,
আলো-ছায়া হাসির খেলা।
শস্য-শ্যামল সবুজ দেশে,
গাঁয়ের বধূ আউলা চুলে।
হাতে কলসি নদীর কূলে,
মনের সুখে জল তোলে।
মালি চলে কুসুমবাগে,
নতুন ফুলের কুঁড়ি জাগে।
ঝিকিমিকি ভোরের আলো,
শীতের সকালে লাগে ভালো।