“বাসতে পারি ভালো”

আলেয়া মান্নান

​ভালোবেসে নাই বা দিলি, একটি গোলাপ ফুল।

তাই বলে কি ভাবছিস তোকে, বুঝব আমি ভুল?

চিঠি লিখতে গিয়ে নাহয়, করলি বানান ভুল।

তাই বলে কি হারিয়ে ফেলব, চিঠির অর্থের মূল!

​ভালোবেসে নাই বা দিলি, সাত সমুদ্র পাড়ি

তবুও তো আমি তোকে, ভালোবাসতে পারি।

​ভুল না হয় করবি তুই, পরের লোকের বশে।

তবু যে আমি তোকে, যাই ভালোবেসে।

তুই না হয় নিভিয়ে দিলি, ভালোবাসার আলো।

তবুও তো আমি তোকে, বাসতে পারি ভালো।

না হয় সবাই বলে তোকে, বিচ্ছিরি আর কালো।

তবুও যে তোকে আমি, বাসতে পারি ভালো।

​সময়ে অসময়ে আমি, তোকেই শুধু ভাবি।

তুই যে আমার মনের ঘরের, একটাই মাত্র চাবি।

যতই করুক সবাই মিলে, তোকে অবহেলা।

আমি যে ততোই ভাবি, তোকে সারাবেলা।

মন আমার যখন তখন, তোকে শুধু চায়।

তোর কথা ভাবতে গিয়ে, কান্না ভীষণ পায়।

​সবাই যদি ভীষণভাবে, ঘৃণা করে তোকে।

তবুও আমি ভালোবেসে, জড়িয়ে রাখব বুকে।

কেঁদে কেঁদে তোর জন্য, ভাসি নয়ন জলে।

ভাসতে গিয়েও ডুবি আবার, সেই জলের তলে।

তোকে না হয় ভুল বুঝে, সবাই ছেড়ে গেলো।

সব শেষেও পাশে আমি, থাকব বেসে ভালো।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *