জাতীয় ঐকমত্য কমিশনের চেয়ারম্যানের পক্ষ থেকে সংবিধান সংস্কার প্রতিবেদনের কপি উপহার
মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

জাতীয় ঐকমত্য কমিশনের চেয়ারম্যান ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ—জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক, আন্তর্জাতিক সেল প্রধান ও নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের সম্ভাব্য এমপি প্রার্থী সুলতান মুহাম্মদ জাকারিয়াকে সংবিধান সংস্কার প্রতিবেদনের একটি সৌজন্য কপি প্রদান করেছেন। এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, অধ্যাপক আলী রিয়াজ, সুলতান মুহাম্মদ জাকারিয়া এবং মনির হায়দার ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ-এর প্রতিষ্ঠাতা সদস্য ও সহকর্মী। তাঁরা দীর্ঘ সময় ধরে বাংলাদেশে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় একসাথে কাজ করেছেন। এছাড়া অধ্যাপক রিয়াজ ও সুলতান মুহাম্মদ জাকারিয়া দীর্ঘদিন আমেরিকান ইন্সটিটিউট অব বাংলাদেশ স্টাডিজ (এআইবিএস)-এর সহকর্মী ছিলেন।
