নড়াইলে কচুরিপানার ভেতর মানুষের মাথার খুলি ও হাড়গোড় উদ্ধার

বাংলাদেশ

নড়াইলে মাথার খুলি ও শরীরের বিভিন্ন অংশের হাড়গোড় উদ্ধার করা হয়েছে।গতকাল শনিবারছবি

প্রতিনিধি নড়াইল।

নড়াইলের লোহাগড়া উপজেলার একটি খালে কচুরিপানার ভেতর থেকে মানুষের মাথার খুলি ও শরীরের বিভিন্ন অংশের হাড়গোড় উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার রাতে উপজেলার নলদী ইউনিয়নের হলদা গ্রামের ইছামতী বিল এলাকা থেকে এসব উদ্ধার করা হয়। তবে কঙ্কালটি কার, তা এখনো শনাক্ত করা যায়নি।

​আজ রোববার সকালে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

ঘটনার বিবরণ

  • ​গতকাল বিকেলে স্থানীয় এক কৃষক নিজের জমিতে ওষুধ ছিটাতে ইছামতী বিলে গিয়ে খালের কচুরিপানার ভেতরে মানুষের হাড় দেখতে পান। পরে স্থানীয়দের খোঁজাখুঁজিতে মাথার খুলি ও আরও কিছু হাড়গোড় পাওয়া যায়।
  • ​স্থানীয় লোকজনের ধারণা, উদ্ধার করা মাথার খুলি ও হাড়গোড় হলদা গ্রামের সেকেলা বেগম (৬০) নামের এক নারীর হতে পারে। তিনি প্রায় ১ মাস ১০ দিন আগে নিজ বাড়ি থেকে নিখোঁজ হন।

​ওসি শরিফুল ইসলাম বলেন, মানবকঙ্কালের যেসব অংশ উদ্ধার করা হয়েছে, তা নারী নাকি পুরুষের, তা প্রাথমিকভাবে বলা যাচ্ছে না। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *