​জাপানে জোট সরকার গঠন পথে, প্রথম নারী প্রধানমন্ত্রী হচ্ছেন তাকাইচি

জাপানের ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নবনির্বাচিত নেতা সানায়ে তাকাইচি। টোকিও, ৪ অক্টোবর ২০২৫ছবি: রয়টার্স

আল-জাজিরা।

জাপানের ক্ষমতাসীন ও প্রধান বিরোধী দল একত্রে জোট সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে। স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, এর ফলে দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে সানায়ে তাকাইচির দায়িত্ব নেওয়ার পথ খুলে যাচ্ছে।

​জাপানের কিয়োদো সংবাদ সংস্থা আজ রোববার জানিয়েছে, রক্ষণশীল লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নেতা সানায়ে তাকাইচি ও ছোট ডানঘেঁষা দল জাপান ইনোভেশন পার্টির (জেআইপি বা ইশিন) প্রধান হিরোফুমি ইয়োশিমুরা আগামীকাল সোমবার জোট সরকার গঠনের চুক্তিতে স্বাক্ষর করতে যাচ্ছেন।

​এ মাসের শুরুতে তাকাইচি ক্ষমতাসীন দল এলডিপির নেতা নির্বাচিত হন। তাঁর নেতৃত্বাধীন জোট সরকার ভেঙে পড়ার পর থেকে এলডিপি নতুন রাজনৈতিক জোট গঠনের চেষ্টা চালিয়ে আসছে, যা তাকাইচির প্রধানমন্ত্রিত্বের সম্ভাবনাকে আবারও জোরদার করেছে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *