সন্ধ্যায় দলগুলোর বৈঠকে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা ইউনূস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসফাইল ছবি।
নিজস্ব প্রতিবেদক ঢাকা।
জুলাই জাতীয় সনদ নিয়ে আজ বুধবার সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে উপস্থিত থাকবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আজ দুপুরে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে ঐকমত্য কমিশনের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সনদ স্বাক্ষরের সময়সূচি
- বৈঠকের স্থান ও সময়: আজ সন্ধ্যায় ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের বৈঠক অনুষ্ঠিত হবে।
- স্বাক্ষর অনুষ্ঠান: আগামী শুক্রবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠিত হবে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে রাজনৈতিক মতভিন্নতার কারণে সনদ স্বাক্ষর নিয়ে হঠাৎ অনিশ্চয়তা তৈরি হয়েছিল। এ কারণে আজ সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে ‘অতি জরুরি’ বৈঠক ডাকা হয়েছে। এখন পর্যন্ত কমিশনের সিদ্ধান্ত হলো, শুক্রবার বিকেলে সনদ স্বাক্ষর অনুষ্ঠান হবে।
