শাহ আলম, ঘোড়াঘাট (দিনাজপুর)

দিনাজপুরের ঘোড়াঘাটে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। আজ রবিবার (৮ নভেম্বর ২০২৬) বিকেলে ঘোড়াঘাট পৌর বিএনপি ও এর সকল অঙ্গসংগঠনের উদ্যোগে এক বিশাল র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বর্ণাঢ্য র্যালি
দিবসটি উপলক্ষে ঘোড়াঘাট খেতাব মোড় থেকে একটি বিশাল র্যালি বের করা হয়। র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঘোড়াঘাট-গাইবান্ধা মোড়ে গিয়ে শেষ হয়। র্যালিতে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী অংশ নেন।
আলোচনা সভা ও অতিথিদের বক্তব্য
র্যালি শেষে ঘোড়াঘাট-গাইবান্ধা মোড়ে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঘোড়াঘাট পৌর যুবদলের সদস্য সচিব সজীব কবীরের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ঘোড়াঘাট পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেন।
এ সময় আরও বক্তব্য রাখেন পৌর বিএনপির সহসভাপতি শাহিনুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আজাদ রহমান, সাংগঠনিক সম্পাদক আল মামুন সরকার, সাংগঠনিক সম্পাদক ফরিদ আলম, পৌর জিয়া পরিষদের নেতা ও সাবেক ব্যাংকার আবু তাহের, পৌর মহিলা দলের আহ্বায়ক ইসতেয়ারা বেগম এবং সদস্য সচিব আয়েশা সিদ্দিকা প্রমুখ।
দিবসের তাৎপর্য আলোচনা
বক্তারা বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর দেশ যখন এক চরম ক্লান্তিকাল অতিক্রম করছিল, সে সময় দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সিপাহী-জনতা ঐক্যবদ্ধ হয়ে ৭ নভেম্বর মেজর জেনারেল জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করে। পরবর্তীতে তিনি বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন এবং ১৯ দফার ভিত্তিতে বাংলাদেশকে একটি স্বনির্ভর ও উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
উপস্থিতি ও সমাপনী
উক্ত অনুষ্ঠানে ঘোড়াঘাট পৌর বিএনপি ও সকল অঙ্গসংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন উপস্থিত ছিলেন।