রাশিদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ

ঐতিহাসিক ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে ময়মনসিংহে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (৮ নভেম্বর ২০২৬) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ কনফারেন্স হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালি ও কর্মসূচি উদ্যাপন
ড্যাব, ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতাল শাখা, ময়মনসিংহ মহানগর শাখা, কমিউনিটি বেজড মেডিকেল কলেজ ও হাসপাতাল শাখা এবং ময়মনসিংহ জেলা শাখার যৌথ আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। দিবসের কর্মসূচি হিসেবে সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ ক্যাম্পাসের সামনে থেকে একটি বিশেষ র্যালি বের করা হয়। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
আলোচনা সভা ও অতিথিদের বক্তব্য
র্যালি শেষে ময়মনসিংহ মেডিকেল কলেজ কনফারেন্স হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ডা. এম কে এম ওয়ালী উল্লাহর সভাপতিত্বে ও ডা. সায়েম মনোয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মোস্তফা জাহিদ কামাল।
সভায় আরও বক্তব্য রাখেন ডা. মোহ্যমান আলী সিদ্দিকী, ডা. মো. ইসহাক, ডা. মো. মাহমুদ হাসান নাসিম, ডা. পারভেজ শামস, ডা. সুমন, ডা. মো. জাকির হোসেন জিকু, ডা. মো. আমিনুল ইসলাম, ডা. শাকিল, ডা. সাদেক এবং ডা. আসাদুজ্জামান রতনসহ ড্যাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সমাপনী
আলোচনা সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরেন। পাশাপাশি চিকিৎসা সেবার মানোন্নয়ন এবং পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে চিকিৎসকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে বিভিন্ন শাখা থেকে আগত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন।