ময়মনসিংহে বীর মুক্তিযোদ্ধা মঞ্জুরুল হককে দুই দফায় রাষ্ট্রীয় সম্মান; গোলকিবাড়ীতে দাফন

ময়মনসিংহ

রেজাউল করিম

ময়মনসিংহে পরম শ্রদ্ধা ও ভালোবাসায় বীর মুক্তিযোদ্ধা মঞ্জুরুল হককে দুই দফায় রাষ্ট্রীয় সম্মান প্রদান (গার্ড অব অনার) ও জানাজা শেষে গোলকিবাড়ী গোরস্থানে দাফন করা হয়েছে। তিনি স্থানীয় স্টার গ্রাফিকসের রাজিবের পিতা।

​মরহুমের জানাজার নামাজ ময়মনসিংহ নগরীর গোহাইলকান্দি জামতলা মোড়ের ডাক্তার বাড়ি মসজিদে অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় সহযোদ্ধা, স্বজন ও এলাকার ধর্মপ্রাণ মুসলমানরা অংশ নেন।

প্রথম দফায় জেলা প্রশাসন ও পুলিশের সম্মান প্রদর্শন

​জানাজা শেষে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে মরহুম বীর মুক্তিযোদ্ধা মঞ্জুরুল হককে প্রথম দফায় রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদান করা হয়।

​এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে ময়মনসিংহ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দা তামান্না হোরায়রা এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নগরীর ২ নম্বর ফাঁড়ির ইনচার্জ মো. সেলিম মিয়া আনুষ্ঠানিকভাবে বীর মুক্তিযোদ্ধার মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন এবং সালাম জানান।

বিজিবির সম্মান প্রদান ও দাফন

​প্রথম দফার আনুষ্ঠানিকতা শেষে সীমান্ত রক্ষা বাহিনী বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ)-এর একটি চৌকস দল মরহুমের প্রতি দ্বিতীয় দফায় বীরত্বপূর্ণ রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদান করে।

​রাষ্ট্রীয় সম্মান প্রদর্শনের পরমরহুম বীর মুক্তিযোদ্ধা মঞ্জুরুল হকের মরদেহ নগরীর গোলকিবাড়ী গোরস্থানে নিয়ে যাওয়া হয় এবং সেখানে পূর্ণ ধর্মীয় মর্যাদায় তাঁর দাফন সম্পন্ন হয়।

​বীর মুক্তিযোদ্ধা মঞ্জুরুল হকের প্রয়াণে তাঁর পরিবার, স্বজন, সহযোদ্ধা এবং স্থানীয় শুভাকাঙ্ক্ষীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *