শাহ আলম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাট থানায় সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসানের সাথে স্থানীয় গণমাধ্যমকর্মীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার (২০ সেপ্টেম্বর) রাত ৯টায় ঘোড়াঘাট থানার অফিসকক্ষে এ মতবিনিময় ও পরিচিতি সভার আয়োজন করা হয়।
শুভেচ্ছা বিনিময় ও আলোচনা
ঘোড়াঘাট থানা প্রেসক্লাবের সভাপতি ও চ্যানেল এস-এর উপজেলা প্রতিনিধি আনভিল বাপ্পির নেতৃত্বে সাংবাদিকরা নবাগত ওসিকে ফুলেল শুভেচ্ছা জানান। শুভেচ্ছা ও কুশল বিনিময় শেষে স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন এবং পুলিশের সাথে সাংবাদিকদের সমন্বিতভাবে কাজ করার বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
উপস্থিত সাংবাদিকবৃন্দ
মতবিনিময় সভায় ঘোড়াঘাট থানা প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন:
- মোখলেছুর রহমান সওদাগর — সিনিয়র সহ-সভাপতি।
- শাহ আলম — সাধারণ সম্পাদক।
- আবু বক্কর সিদ্দিক — যুগ্ম সাধারণ সম্পাদক।
- সামসুল ইসলাম সামু — সাংগঠনিক সম্পাদক।
- সাহারুল ইসলাম — সহ-সাংগঠনিক সম্পাদক।
- মীর হান্নান — আইন বিষয়ক সম্পাদক।
- কাজী নাসির মুইদ — কোষাধ্যক্ষ।
- আবু সুফিয়ান — আইটি বিষয়ক সম্পাদক।
এছাড়াও মতবিনিময় সভায় প্রেসক্লাবের কার্যকরী সদস্য কায়সার হাবিব পাপ্পু, সোহেল তানভির, সাহাদত হোসেনসহ স্থানীয় অন্যান্য গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
