ময়মনসিংহ জিলা স্কুলের ২৪ শিক্ষার্থীর মাঝে ‘জুয়েল স্মৃতি শিক্ষা বৃত্তি’ প্রদান

রাশেদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ

ময়মনসিংহ জিলা স্কুলের ৯ম শ্রেণির মেধাবী শিক্ষার্থী আবু নাঈম মোঃ মুস্তাসীন জুয়েল স্মরণে স্কুলটির ২৪ জন শিক্ষার্থীর মাঝে ‘MZS জুয়েল স্মৃতি শিক্ষা বৃত্তি-২০২৬’ প্রদান করা হয়েছে। আজ রবিবার (১২ এপ্রিল) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে এই শিক্ষাবৃত্তি শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানের বিবরণ ও অতিথিবৃন্দ

জিলা স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে এই বৃত্তি প্রদান করেন। ‘MZS জুয়েল স্মৃতি শিক্ষা বৃত্তি ফাউন্ডেশন’-এর সভাপতি মোঃ মাসুদুল আলম ভূঁইয়া’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:

একেএম মাহবুবুল আলম: বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও রাজনীতিক।

মোঃ আফসার উদ্দিন: বিশিষ্ট সাংবাদিক ও সমাজসেবক।

বিশ্বনাথ চৌধুরী: সিনিয়র শিক্ষক, ময়মনসিংহ জিলা স্কুল।

স্মৃতি ও অনুপ্রেরণা

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ওসমান গনি বিপন। বক্তারা তাঁদের বক্তব্যে প্রয়াত মেধাবী শিক্ষার্থী জুয়েলের স্মৃতি চারণ করেন এবং এই ধরনের বৃত্তি প্রদান মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনায় আরও উৎসাহ জোগাবে বলে আশাবাদ ব্যক্ত করেন। শিক্ষা ও সমাজসেবায় এই ফাউন্ডেশনের অবদান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আয়োজকরা জানান।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *