সেনবাগে মধ্যরাতে শীতার্তদের কম্বল দিলেন ইউএনও মুহসিয়া তাবাসসুম

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

হাড়কাঁপানো শীতে যখন জনজীবন বিপর্যস্ত, তখন গভীর রাতে গাড়ি নিয়ে শীতার্ত ও অসহায় মানুষের পাশে হাজির হলেন নোয়াখালীর সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহসিয়া তাবাসসুম। গতকাল শনিবার (২৭ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে তিনি উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ছিন্নমূল ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।

মধ্যরাতের মানবিকতা

তীব্র শীতের প্রকোপ থেকে সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দিতে শনিবার রাত ১২টার পর থেকে অভিযানে নামেন ইউএনও। তিনি উপজেলার ছাতারপাইয়া বাজার, কানকিরহাট, সেবারহাট বাজার, ছমিরমুন্সির হাট ও সেনবাগ পৌর শহরের প্রধান বাজার এলাকায় অবস্থানরত অসহায় মানুষের হাতে কম্বল তুলে দেন। এ সময় সেনবাগ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. এনামুল হক তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন।

ইউএনও মুহসিয়া তাবাসসুম গাড়ী  নিয়ে এ সময় সেনবাগ উপজেলার ছাতারপাইয়া বাজার, কানকিরহাট,  সেবারহাট বাজার, ছমিরমুন্সির হাট ও সেনবাগ পৌর শহরের বাজার এলাকায় ১৬০ পিস কম্বল বিতরণ করেন। 

 তাছাড়া উপজেলার রাস্তার মাথা এলাকায় নোয়াখালী – ফেনী ফোরলেইন মহাসড়কের সেনবাগ উপজেলার রাস্তার মাথা এলাকায় ৭টি বেদে পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন। ইউএনও এমন মহতী কাজে স্হানীয় লোকজন তাকে সাধুবাদ জানান।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *