নোয়াখালী-৫ আসনে মনোনয়নপত্র জমা দিলেন জেএসডি প্রার্থী কামাল

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে মনোনয়নপত্র দাখিল করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) মনোনীত প্রার্থী কামাল উদ্দিন পাটোয়ারী। আজ রবিবার (২৮ ডিসেম্বর) বিকেলে তিনি তাঁর মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র দাখিল

রবিবার বিকেলে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমানের কার্যালয়ে উপস্থিত হন কামাল উদ্দিন পাটোয়ারী। সেখানে তিনি আনুষ্ঠানিকভাবে তাঁর মনোনয়নপত্রটি হস্তান্তর করেন।

প্রার্থীর প্রতিশ্রুতি ও আহ্বান

মনোনয়নপত্র জমা দেওয়ার পর কার্যালয় প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কামাল উদ্দিন পাটোয়ারী বলেন, “নোয়াখালী-৫ আসনের মানুষ দীর্ঘদিন ধরে প্রকৃত উন্নয়ন, সুশাসন ও ন্যায়ভিত্তিক রাজনীতি প্রত্যাশা করছে। সেই গণমানুষের আকাঙ্ক্ষা পূরণ করতেই আমি এই নির্বাচনে অংশ নিয়েছি।” তিনি দুর্নীতিমুক্ত ও জনকল্যাণমুখী বাংলাদেশ গড়ার লক্ষ্যে ভোটারদের কাছে তাঁর নির্বাচনী প্রতীক ‘তারা’ মার্কায় ভোট ও সমর্থন প্রার্থনা করেন।

উপস্থিত নেতৃবৃন্দ

মনোনয়নপত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন:

  • জেএসডির কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক মো. আলাউদ্দিন
  • কোম্পানীগঞ্জ উপজেলা জেএসডি নেতা কাজল হাজারী
  • কেন্দ্রীয় কমিটির সদস্য আল মামুনমো. হেলাল উদ্দিন
  • মুছাপুর ইউনিয়ন জেএসডির সাধারণ সম্পাদক ইয়াছিন বাহারসহ স্থানীয় জেএসডির নেতৃবৃন্দ ও সমর্থকরা।

উল্লেখ্য, নোয়াখালী-৫ আসনে হেভিওয়েট প্রার্থীদের পাশাপাশি জেএসডির এই প্রার্থীর অংশগ্রহণ নির্বাচনী লড়াইকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলবে বলে স্থানীয় ভোটারদের ধারণা।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *