সেনবাগে নাইট ক্রিকেট টুর্নামেন্টে আজিয়ারা ফ্রেন্ডস ক্লাব চ্যাম্পিয়ন

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

কনকনে শীত উপেক্ষা করে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নোয়াখালীর সেনবাগে সম্পন্ন হলো নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা। শুক্রবার রাতে উপজেলার ডমুরুয়া ইউনিয়নের এনায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই উত্তেজনাপূর্ণ ম্যাচটি অনুষ্ঠিত হয়।

খেলার ফলাফল

এনায়েতপুর একতা ক্লাবের উদ্যোগে আয়োজিত এই ফাইনালে মুখোমুখি হয় আজিয়ারা ফ্রেন্ডস ক্লাব বনাম অষ্টগ্রাম টাইগার স্পোর্টিং ক্লাব। ম্যাচে আজিয়ারা ফ্রেন্ডস ক্লাব ১৭ রানে অষ্টগ্রাম টাইগার স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। উল্লেখ্য, গত ২০ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করেছিল।

শোক ও শ্রদ্ধা

খেলা শুরুর আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং ইনকিলাব মঞ্চের প্রয়াত নেতা শরীফ ওসমান হাদির স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

পুরস্কার বিতরণ

স্থানীয় সাবেক ইউপি সদস্য আব্দুল রশিদ মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিশিষ্ট সমাজসেবক ও মাদারস ইন্টারন্যাশনাল ট্রাভেলস এন্ড ট্যুরস-এর ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক বাদল

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবক হাবিবুর রহমান, সৌদি প্রবাসী মাহবুবুর রশিদ বেছু, মহিন ফরায়েজী, দলিল লেখক আমির হোসেন, পল্লী চিকিৎসক ডা. মো. আব্দুল খালেক, রবিউল আলম, হাফেজ সেলিম ও ইমাম সারওয়ার মিঝি প্রমুখ।

তীব্র শীতের রাতেও খেলাটি উপভোগ করতে মাঠের চারদিকে বিপুল সংখ্যক দর্শক সমাগম ঘটে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *