সেনবাগে আল জাহিদ ইসলামিয়া মাদ্রাসার ৩৩টি বইয়ের মোড়ক উন্মোচন

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালীর সেনবাগ পৌর শহরের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান ‘সেনবাগ আল জাহিদ ইসলামিয়া মাদ্রাসা’র নিজস্ব উদ্যোগে প্রকাশিত ৩৩টি শিক্ষামূলক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) সকালে মাদ্রাসা প্রাঙ্গণে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে বইগুলোর আনুষ্ঠানিক প্রকাশনা উৎসব সম্পন্ন হয়।

নিজস্ব সংকলন ও রচনা

মাদ্রাসা সূত্রে জানা গেছে, প্রকাশিত বইগুলোর রচয়িতা আল জাহিদ ইসলামীয়া কমপ্লেক্সের প্রিন্সিপাল জান্নাতুল ফেরদাউস এবং সংকলক মাদ্রাসার চেয়ারম্যান মাওলানা জাহিদুল ইসলাম মাসুম। ৩৩টি বইয়ের এই তালিকায় রয়েছে প্লে ও নার্সারি শ্রেণির বাংলা ও ইংরেজি পাঠ্যবই, তাজভীদ শিক্ষা, প্রয়োজনীয় দোয়া এবং সকল শ্রেণির শিক্ষার্থীদের জন্য হাতের লেখা অনুশীলনের বিশেষ বই।

অনুষ্ঠানের বিবরণ

মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মাওলানা জাহিদুল ইসলাম মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা ও লেখক মুহাম্মদ আবু তাহের। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রিন্সিপাল জান্নাতুল ফেরদাউস।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “একটি মাদ্রাসার নিজস্ব উদ্যোগে এতগুলো মানসম্মত বই প্রকাশ করা অত্যন্ত প্রশংসনীয় কাজ। এটি শিক্ষার্থীদের মেধা বিকাশে এবং মানসম্মত দ্বীনি শিক্ষা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে।”

অন্যান্য কার্যক্রম

বুরহান সাদীর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন হাফেজ নাছির এবং ইসলামী সংগীত পরিবেশন করেন আহমাদ ইবনে জাহিদ। অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকাদের ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়। সবশেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ ও শিক্ষক মণ্ডলী মিলে আনুষ্ঠানিকভাবে বইগুলোর মোড়ক উন্মোচন করেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *