‘শাপলা না দিলে নির্বাচন কমিশনের ওপর আস্থা থাকবে না’: সারজিস আলম

প্রতিনিধি, নাটোর।

নাটোরে জাতীয় নাগরিক পার্টির জেলা সমন্বয় সভার পর সংবাদ সম্মেলনে কথা বলছেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। সোমবার দুপুরে নাটোর শহরের আরপি কনভেনশন হলেছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে এনসিপিকে যদি নির্বাচন কমিশন শাপলা প্রতীক না দেয়, তাহলে এনসিপি তা মেনে নেবে না।

​আজ সোমবার দুপুরে নাটোরের কানাইখালী এলাকার আরপি কনভেনশন হলে আয়োজিত জেলা সমন্বয় সভার পর এক সংবাদ সম্মেলনে সারজিস আলম এই মন্তব্য করেন। এনসিপি নাটোর জেলা শাখা এই সভার আয়োজন করে।

​সারজিস আলম বলেন, “নির্বাচন কমিশন যদি এনসিপিকে শাপলা প্রতীক না দেয়, তাহলে এনসিপি তা মেনে নিবে না। এটা (শাপলা না দেওয়া) করার যদি তারা চেষ্টা করে, তাহলে তাদের ওপর নির্বাচনকে কেন্দ্র করে আমাদের কোনো আস্থা থাকবে না।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *