মাদারগঞ্জে ডোবায় সাঁতার শিখতে গিয়ে মাদরাসা শিক্ষার্থীর করুণ মৃত্যু

আনিছুর রহমান আইয়ুব, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জে বাড়ির পাশে ডোবায় সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে মো. আনাস (১০) নামের এক মাদরাসা শিক্ষার্থীর করুণ মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২৬ মে ২০২৬) দুপুর সাড়ে ১২টার দিকে মাদারগঞ্জ থানা মোড়ের পিছন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। কোমলমতি এই শিক্ষার্থীর অকাল মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

সাঁতার শিখতে গিয়েই চিরবিদায়

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১০ বছর বয়সী শিশু আনাস সাঁতার জানত না। আজ দুপুরে সে মাদারগঞ্জ থানা মোড়ের পেছনে বাড়ির পাশের একটি ডোবায় সাঁতার শিখতে যায়। একপর্যায়ে পানির গভীরতা পরিমাপ করতে না পেরে সে তলিয়ে যায়। পরে তাকে উদ্ধার করা হলেও ততক্ষণে পিয়ো এই ‘কোরআনের পাখি’ না ফেরার দেশে চলে যায়। নিহত আনাস মাদারগঞ্জ মডেল থানা ভবন সংলগ্ন এলাকার বাসিন্দা হাফিজুর রহমানের একমাত্র ছেলে। সে জোনাইল চাইলেনিপাড়া হাজী ওমেদ আলী হুরুন্নেছা হাফিজিয়া মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী ছিল।

পরিবারে চলছে মাতম

নিহত শিশু আনাসের পৈতৃক বাড়ি উপজেলার বালিজুড়ী ইউনিয়নের মির্জাপুর গ্রামে হলেও বর্তমানে তারা থানা সংলগ্ন এলাকায় বসবাস করছিলেন। একমাত্র ছেলেকে হারিয়ে বাবা-মা এখন সম্পূর্ণ বাকরুদ্ধ। আদরের সন্তানের এই আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোকের মাতম। সহপাঠী ও মাদরাসার শিক্ষকেরাও আনাসের এই অকাল প্রয়াণ কোনোভাবেই মেনে নিতে পারছেন না।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *