ময়মনসিংহে জুলাই স্মৃতিস্তম্ভে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের শ্রদ্ধা নিবেদন
রাশিদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ প্রতিনিধি

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে ময়মনসিংহে ছাত্র-জনতার ঐতিহাসিক আন্দোলনে আত্মদানকারী শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেছে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (ডাইফ), ময়মনসিংহের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
আজ বুধবার (৫ আগস্ট) সকালে নগরীর ঢাকা বাইপাস মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর ময়মনসিংহ উপমহাপরিদর্শকের কার্যালয়ের পক্ষ থেকে এ পুষ্পস্তবক অর্পণ করা হয়।
শ্রদ্ধা নিবেদনে অংশ নেন যাঁরা
অধিদপ্তরের উপমহাপরিদর্শক আহমাদ মাসুদ-এর নেতৃত্বে অনুষ্ঠিত এ শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে উপস্থিত ছিলেন:
- খাদিজা খুরশীদ — সহকারী মহাপরিদর্শক (সেফটি)।
- মোহাম্মদ আব্দুল মোতালেব — শ্রম পরিদর্শক।
- নূসরাত বিনতে সালাম — কর্মকর্তা।
- মো. আব্দুল্লাহ আল মামুন — কর্মকর্তা।
- মো. ইউসুফ — কর্মকর্তা।
- প্রিয়া রায় — কর্মকর্তা।
এছাড়াও কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এতে অংশ নেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে কর্মকর্তা-কর্মচারীরা জুলাই বিপ্লবের বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে নিরবতা পালন করেন এবং তাঁদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
