ময়মনসিংহের ভালুকায় ডিবি পুলিশের অভিযান: দেড় লাখ টাকার ইয়াবাসহ গ্রেপ্তার ২

রাশিদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের ভালুকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এক সফল অভিযানে দেড় লাখ টাকা আনুমানিক মূল্যের ৩০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

​ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের সার্বিক তত্ত্বাবধানে, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আবদুল্লাহ আল মামুন এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি দক্ষিণ) ওসি মুহাম্মাদ মাহবুবুল হকের নির্দেশনায় ডিবির এসআই রাজীব তালুকদার ও তাঁর সঙ্গীয় ফোর্স এ মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।

অভিযান ও গ্রেপ্তারকৃতদের পরিচয়

​ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম ভালুকা মডেল থানাধীন জামিরদিয়া মাস্টারবাড়ী এলাকায় অভিযান চালায়। অভিযানে ১ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয় এবং এর সাথে সরাসরি জড়িত দুই মাদক কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

​গ্রেপ্তারকৃত আসামিরা হলেন:

১. মোঃ আবু সাইদ (৩৫) — পিতা: মোঃ ইউনুছ আলী, সাং- দরিকাঠাল, থানা: ত্রিশাল; বর্তমান ঠিকানা: জামিরদিয়া মাস্টারবাড়ী (মায়ের মসজিদ এলাকা), থানা: ভালুকা, ময়মনসিংহ।

২. মোঃ আলমাছ (২৬) — পিতা: আঃ মতিন, সাং- কুষ্টিয়া, থানা: ত্রিশাল; বর্তমান ঠিকানা: জামিরদিয়া মাস্টারবাড়ী, থানা: ভালুকা, ময়মনসিংহ।

আইনগত ব্যবস্থা

​ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন যাবত এলাকায় সংঘবদ্ধভাবে মাদক কারবার চালিয়ে আসছিল। উদ্ধারকৃত আলামতসহ আসামিদের বিরুদ্ধে ভালুকা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এ মাদক চক্রের সঙ্গে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *