ভারতের মণ্ডপে ইউনূসকে নিয়ে আয়োজন রাষ্ট্রবিরোধী: প্রিন্স

ধোবাউরা উপজেলার গোয়াতলা ইউনিয়নের ছনাটিয়া প্রাথমিক বিদ্যালয়ে বিএনপির সম্মেলনে বক্তব্য রাখেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স।ছবি

স্টাফ রিপোর্টার:

ভারতের পশ্চিমবঙ্গের পূজামণ্ডপে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে ‘অসুর’ হিসেবে দেখানোর তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি এই ঘটনাকে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের বিরোধিতার শামিল উল্লেখ করে ভারত সরকারের নীরবতাকে ‘রহস্যজনক ও উদ্বেগজনক’ বলে আখ্যা দিয়েছেন।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার গোয়াতলা ইউনিয়নে এক ওয়ার্ড বিএনপি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সৈয়দ এমরান সালেহ প্রিন্স অভিযোগ করে বলেন, “এই উসকানিমূলক ঘটনার পেছনে ভারতে পালিয়ে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের ইন্ধন রয়েছে।”

এদিকে, সম্মেলন শেষে প্রিন্স ধোবাউড়া ও হালুয়াঘাট উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। এসময় তিনি বলেন, বিএনপি সরকার গঠন করলে সকল ধর্মাবলম্বীর নিরাপত্তা এবং ধর্ম পালনের স্বাধীনতা নিশ্চিত করবে। পরে তিনি বিভিন্ন মন্দিরে ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক অনুদান প্রদান করেন।

অনুষ্ঠানে ধোবাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, সদস্য সচিব আনিসুর রহমান মানিকসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *